Home » ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা

সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্ট: এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। উত্তর ২৪  পরগনাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। বাংলাদেশের সিলেটের কাছে কম্পনের কেন্দ্রস্থল ছিল বলেই জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৮ টা ২০ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন  বারাসাতের সুবর্ণপত্তনম : স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি-বিজড়িত গৌরবোজ্জ্বল ভূমি

মেঘালয়ের চেরাপুঞ্জী থেকে ৪৯ কিমি দূরে কম্পনের এপিসেন্টার ছিল বলেই জানা গিয়েছে। একইসঙ্গে মেঘালয়, অরুণাচল প্রদেশ, অসম সহ উত্তর পূর্বের বেশকিছু জায়গায় ভূমিকম্প হয়েছে বলেই জানা গিয়েছে। বাংলাদেশ ও ভারত ছাড়াও ভুটান ও মায়ানমারের বেশকিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলেই সূত্রের খবর।

About Post Author