সানি রায়, সময় কলকাতা , ১৬ আগস্ট : উন্নত প্রযুক্তির যুগে মোবাইল মানুষের নিত্যসঙ্গী। গুরত্বপূর্ণ মানুষদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল বা সেলফোন। মোবাইলের মাধ্যমে দরকারে কাছের মানুষের সঙ্গে যোগাযোগ করা ছাড়া, গুরত্বপূর্ন বাণিজ্যিক পরিষেবার আদান প্রদান ও টাকা লেনদেনের করা হয়। একটি মোবাইল হারালে মানুষ পড়ে বিভিন্ন অসুবিধায়। কারণ মোবাইল ফেরত পাওয়া দায়। মোবাইলের বাজার মূল্য নেহাত কম না। প্রায় সবার হাতেই এখন স্মার্টফোন। তবুও ফোনের প্রতি মোহ কমে না।আর সেই ফোন যদি আইফোন হয় তখন কথাই নেই। আইফোন আজকের দিনে বড় একটি প্রলোভনের হাতছানি। খুব সামান্য মানুষ আইফোন কিনতে পারেন, আইফোনের আকাশচুম্বী দামের জন্য। সেই মূল্যবান ফোন রাস্তায় পড়ে থাকলে খুব কম মানুষ লোভ সংবরণ করতে পারেন,ফিরিয়ে দিতে পারেন আইফোন। যারা ফিরিয়ে দেন , সামান্য মানুষ ফিরিয়ে দেন লুপ্ত হতে চলা বিশ্বাস। তাঁরা ফিরিয়ে দেন মানুষের প্রতি মানুষের বিশ্বাস যা আজকের দিনে হারিয়ে যেতে বসেছে। লুপ্ত হতে চলা বিশ্বাস ফিরিয়ে দেন খুব সামান্য মানুষ যারা অসামান্য।
এরকমই এক অসামান্য ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত প্রান্ত যেখানে নির্মোহ হয়ে দামী আইফোন ফিরিয়ে দিলেন এক টোটোচালক। প্রতিদিনের জীবনসংগ্রামে রত টোটো চালক মিত্র মন্ডল আর্থিক ভাবে ধনী নন। কিন্তু তিনি মনের দিক থেকে যে বিত্তবান তা বুঝিয়ে দিতে ময়নাগুড়ির শলতলীর ঘটনাটি যথেষ্ট। জল্পেশ মন্দিরে বেড়াতে আসা ধূপগুড়ি ঘোষপাড়ার যুবকেদের মধ্যে ছিলেন নবীন্দ্র ঘোষ যার হাত থেকে অজান্তে ছিটকে পড়ে আইফোনের দামী মডেল। রাস্তায় মোবাইলটি পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেন মিত্র মন্ডল যিনি ফোনের প্রাপ্তিযোগ স্বীকার করে ফোনযোগে ফোনের প্রকৃত মালিককে ডেকে নেন। ফিরিয়ে দেন আইফোন ও এক রাশ বিশ্বাস। এই ঘটনাকে স্রেফ একটি ফোন ফিরিয়ে দেওয়ার ঘটনার মধ্যে বেঁধে রাখা যেতে পারে না। ঘটনাটি মনুষ্যত্বের একটি উজ্জল দৃষ্টান্ত যেখানে সামান্য এক টোটোচালক তাঁর নির্লোভ, নির্মোহ আচারণে হয়ে উঠেছেন অসামান্য।।
আরও পড়ুন :যাদবপুরে গ্রেফতার আরও ছয়, ধৃতের সংখ্যা বেড়ে নয়


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র