সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রমৃত্যুতে ধৃত বেড়ে নয়। ধরপাকড় জারি যাদবপুর বিশ্ববিদ্যালযয়ে অস্বাভাবিক ছাত্র মৃত্যুর ঘটনায়। নতুন করে পুলিশের জালে আরও ছয় জন।ফলে ছাত্র-মৃত্যুর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে নয় । সূত্রের খবর, নতুন করে ধৃত ছয়জনের মধ্যে তিনজন প্রাক্তনী এবং তিনজন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগে এই ঘটনায় এক প্রাক্তনী এবং দু’জন পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। শেষে ধৃত ছজনের নাম মহম্মদ আরিফ, মহম্মদ আসিফ আজমল, অঙ্কন সর্দার, সপ্তক কামিল্য, অসিত সর্দার ও সুমন নস্কর। এদের মধ্যে আরিফ ও অঙ্কন তৃতীয় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। আসিফ চতুর্থ বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র। অন্য তিনজন সপ্তক, অসিত ও সুমন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। মঙ্গলবার রাতভর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই ছ’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতের সংখ্যা বেড়ে নয় হলেও প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় তাদের কী ভূমিকা ছিল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় আরও তথ্যের খোঁজে ডিন অফ স্টুডেন্টস এবং রেজিস্ট্রারকে তলব করা হয়েছে। বুধবার দুপুর ৩ টেয় লালবাজারে জয়েন্ট সিপি ক্রাইম তাঁদের দেখা করার কথা । তবে পুলিশ যে জাল গুটিয়ে আনছে তা ধৃতের সংখ্যা বেড়ে নয় হওয়া থেকে পরিষ্কার।
গত ৯ আগস্ট রাতে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হয়। তারপর থেকে তদন্তে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত প্রক্রিয়া শেষ হবে বলেই আশাপ্রকাশ করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইতিমধ্যেই পুলিশের জালে যে ৯ জন ধরা পড়েছে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা গিয়েছে । পুলিশের স্ক্যানারে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কীভাবে সকলের নজর এড়িয়ে দিনের পর দিন ধরে ব়্যাগিং চলছে, সেই প্রশ্ন যেমন রয়েছে তেমন উঠে আরও বিভিন্ন প্রশ্ন।
উঠছে প্রশ্ন এরমধ্যেও নিজেদের সন্তানকে নির্দোষ প্রমাণ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধৃতদের বাড়ির অভিভাবক ও আত্মীয় পরিজন।যে ৬ জনকে নতুন করে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ধৃত অঙ্কন সরকারের বাড়ি নারায়ণপুর থানার এলাকা কাদিহাটি এলাকায়।বুধবার তার মা জানান ছেলে নির্দোষ। ফাঁসানো হচ্ছে। তার ছেলে ট্যাক্সি করে ওই পড়়ুয়াকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ছেলের সঙ্গে রোজই কথা হয়। পাড়া প্রতিবেশীরাও জানান অঙ্কন ভালো ছেলে ছিল।তাদের বক্তব্য,সে যদি দোষ করে থাকে তাহলে অন্যায়ের শাস্তি হবে।অর্থাৎ আগে থেকে দোষী হিসেবে দেগে দেওয়া ঠিক হচ্ছে না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রে মৃত্যুর ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থেকে গ্রেফতার অসিত সর্দার নামে আরেক পড়ুয়া।নদিয়ার ছাত্রের মৃত্যুর পরের দিনই বাড়ি ফেরে অসিত সর্দার।, বাড়িতেই মাঝে মধ্যেই আসত অসিত। বাড়িতে বলেই যায় থানা থেকে ডাক পড়েছে । মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরে।, গভীর রাতে পুলিশ অসিতকে গ্রেফতার করে । এই ঘটনার সঙ্গে অসিত কোনোভাবেই যুক্ত না,দাবি অসিতের মা সুমিত্রা মন্ডলের।অন্যদিকে অসিতের ভাইপোর দাবি, কাকা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বা এই ঘটনার সঙ্গেও যুক্ত নয়। অর্থাৎ অসিত অরাজনৈতিক এবং সুভদ্র, এমন তত্ত্ব খাড়া করছে অসিতের বাড়ির লোকজন।
যাদবপুরকাণ্ডে পাকেচক্রে জড়িয়ে পড়েছেন যে অ্যাম্বুলেন্স চালক তার বক্তব্যও এবার সামনে এসেছে নদিয়ার পড়ুয়া মৃত্যুর দিন রাতে ইমারজেন্সি কল পেয়ে এসেছিলাম। তার আগেই ওই পড়ুয়াকে হাসপাতালের উদ্যোশ্যে নিয়ে যাওয়া হয়। তাই ওই সময়ে মৃত পড়ুয়ার শারিরিক এবস্থা কেমন ছিল বা কারা সঙ্গে ছিল জানা নেই, দাবি যাদবপুরের অ্যাম্বুলেন্স চালকের।ফলে তাঁর বক্তব্য থেকে এমন বিশেষ কিছু যা আপাতদৃষ্টিতে তদন্তে প্রভাব ফেলতে পারে।যদিও যাদবপুরের ছাত্রমৃত্যুতে এবার প্রকাশ্যে এসেছে একটি বিস্ফোরক চ্যাট। যেখানে দাবি করা হয়েছে, ছাত্রের মৃত্যুর পর তাঁকে হাসপাতালে নিয়ে না গিয়ে বৈঠক করা হয়েছিল। কিন্তু ঠিক কী ঘটেছিল সেই রাতে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তা জানতে তদন্ত ও সন্দেহভাজনদের জেরা চলছে। এই পরিস্থিতিতে ভাইরাল দুটি চ্যাটের স্ক্রিনশট সামনে এসেছে । সেখানেই উঠেছে সৈকত সিট ও অরিত্রর নাম যারা এখনও উধাও । এখন পর্যন্ত যারা দ্রুত তাদের ফোন ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়ে ধৃতদের ফোনে কী তথ্য লুকিয়ে আছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ইউজিসির সদস্যরা আপাতত নাএলেও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রের অকালমৃত্যুর ঘটনার কিনারা করতে চাওয়ায় জোরকদমে আভ্যন্তরীণ তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালেয়র পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইউজিসির একটি প্রতিনিধি দলের ক্যাম্পাসে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়েছে।
আরও পড়ুন :ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের অন্য নাম জেফ থমসন


More Stories
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের