Home » বেহাল রাস্তা মেরামতি হয় না, রাস্তায় গাছ পুঁতে প্রতিবাদ

বেহাল রাস্তা মেরামতি হয় না, রাস্তায় গাছ পুঁতে প্রতিবাদ

সানি রায়,সময় কলকাতা , ১৭ আগস্ট :  দেখে বোঝার উপায় নেই, রাস্তা নাকি কৃষিজমি!  বহুযুগ ধরে সংস্কারহীন রাস্তা দিয়ে চলা যায় না, নিরুপায় হয়ে চলতে হলেও হাজার ঝক্কি। ঘটে যায় দুর্ঘটনা।বেহাল রাস্তা মেরামতি হয় না হাজার অনুনয়-বিনয় সত্বেও। তাই চলাচলের রাস্তায় গাছ পুঁতে প্রতিবাদে সামিল গ্রামবাসীরা।যে রাস্তায় নিত্য যাতায়াত করেন গ্রামের হাজার হাজার মানুষ, সেই রাস্তার হাল বড় করুণ । এক মাস দুমাস নয়, বছরের পর বছর বেহাল অবস্থা রাস্তার। দশ বছর ধরেই এমনটা চলছে।গ্রামের প্রতিটি মানুষের কাছে রাস্তাটির গুরুত্ব যতটাই থাকুক প্রশাসন চোখ তুলে তাকায় না। অভিযোগ দশ বছর ধরেই আবেদন জানিয়েও সুফল হয় নি। তাই খুদেদের নিয়ে রাস্তায় গাছ পুঁতে প্রতিবাদ জানালেন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের ভুজারী পাড়ার বাসিন্দারা।

অভিযোগটা নতুন নয়। রাস্তা চলাচলের অযোগ্য।বেশ কয়েক বছর ধরে বেহাল রাস্তার কারণে লাগাতার ভুগছেন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের ভুজারী পাড়ার বাসিন্দারা। আর এই ঘটনার প্রতিবাদে কচি কাচা থেকে শুরু করে গোটা গ্রামবাসী পথ অবরোধে সামিল হয়।এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি প্রায় দশ বছর ধরে বেহাল। স্থানীয় প্রশাসনের কাছে একাধিক বার রাস্তা মেরামতির আগে জানানো হয়েছে। প্রতিবারই মিলেছে শুধু আশ্বাস। বিশেষ করে ভোটের আগে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও রাস্তা তৈরীর প্রতিশ্রুতি দিয়ে যায়। এরপর ভোট মিটে গেলে প্রতিশ্রুতিও হারিয়ে যায়।এদিকে চলাচলের অযোগ্য রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে যাওয়ার সময় রীতিমতো প্রাণহাতে চলাচল করতে হয় পরিবারের সদস্যদের। স্কুলের পড়ুয়াদের স্কুলে যেতে হয়রানির শিকার হতে হয়। এভাবেই চলছে।

দীর্ঘ বছরের পার বছর এভাবে চলছে। এইভাবে চলতে চলতে ধৈর্যের বাঁধ ভেঙেছে  এলাকাবাসীর। ছাত্র-ছাত্রীরা ধানের চারা লাগিয়ে বিক্ষোভ জানাতে হয়েছে বাধ্য ।  তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছে গ্রামবাসীরা।

স্থানীয় পঞ্চায়েত সদস্য কমলা বালা বিশ্বাস জানান, এই রাস্তার সমস্যা দীর্ঘদিনের। তাই এই বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েতে জানানো হবে। শীঘ্রই এলাকাবাসীর দাবী পূরণের আশা দিয়েছেন তিনি। এখন দেখার প্রতিশ্রুতি পূরণ কবে হয়, নাকি বরাবরের মতো আশ্বাসের মধ্যেই থেমে যাবে সমস্ত পরিকল্পনার রূপায়ণ। গ্রামবাসীর কাছে রাস্তা সংস্কারের স্বপ্ন অধরা না থেকে বাস্তব রূপ নেবে কিনা তা সময়ই বলবে।

About Post Author