সময় কলকাতা ডেস্ক,১৭ আগস্ট : শিবঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে শুধু নয়, চিকিৎসাবিদ্যা সর্বনেশে। এখনও এখানে রয়েছে এমন বহু হাতুড়ে চিকিৎসক যারা চিকিৎসা বিদ্যা নিয়ে বিজ্ঞানসম্মত প্রথাগত বিদ্যা দুরস্ত,বিজ্ঞান নিয়ে কোনওদিন কলেজে পড়েন নি । মুর্শিদাবাদ তার ব্যতিক্রম নয়। এক তথাকথিত “গুণধর ” মানুষের নামের আগে জ্বলজ্বল করছে ডাক্তার শব্দটি। রীতিমত নার্সিং খুলে বসেছেন । তাঁর তিনতলা অট্টালিকায় একরকম বেসরকারি নার্সিংহোমের আদলে চলে চিকিৎসালয়। মুর্শিদাবাদের খড়গ্রামে বেসরকারি চিকিৎসালয়টিকে দেখে স্বাভাবিকভাবেই চমকে উঠতে হয়।এমন প্রতিষ্ঠান চালানোর কোন অনুমতি কি জেলা বা রাজ্য স্বাস্থ্য দপ্তর দিয়েছে ? প্রশ্ন শুনে নিরুত্তর হয়ে থাকেন নামের আগে ডক্টর লেখা নিখিল চন্দ্র বিশ্বাস। আর শিব ঠাকুরের আপন দেশে চলতে থাকে সর্বনেশে হাতুড়ে চিকিৎসা বিদ্যা।
মুর্শিদাবাদের খড়গ্রামের নগর। তিনতলা বাড়ির সামনে বোর্ড টি জানান দিচ্ছে যে এখানে রয়েছে একটি চিকিৎসালয়। স্থানীয়রা এই তিনতলা বাড়িকে নার্সিংহোম হিসেবেই জানে।এই চিকিৎসালয় টি চালান বলা ভাল মালিক হলেন নিখিল চন্দ্র বিশ্বাস। তিনি তাঁর নামের আগে লেখেন ‘ডক্টর’। নিখিল চন্দ্র বিশ্বাসের দাবি, তিনি বারুইপুর থেকে বেসিক মেডিক্যাল প্র্যাকটিশনারের ডিপ্লোমা করেছেন। আর এই সার্টিফিকেটের জোরেই তিনি শল্য চিকিৎসকের মতো অপারেশন করেন তাঁর চিকিৎসালয়ে। চিকিৎসার পর রোগীদের শয্যার ব্যবস্থাও রেখেছেন তাঁর এই তিনতলা প্রতিষ্ঠানে। পসারও ভালোই জমিয়েছেন তিনি। কিন্তু বিজ্ঞানের ছাত্র না হয়েও তিনি কি ভাবে চিকিৎসার কাজ করছেন ?
নিখিল চন্দ্র বিশ্বাস উত্তরে নিজের একটি ডিপ্লোমা সার্টিফিকেটের কথাই বলছেন। আর এই সার্টিফিকেটকে হাতিয়ার করে রীতিমত অস্ত্রোপচার করে চলেছেন তিনি। তাঁর দাবি, তিনি শুধু মাত্র অর্শের চিকিৎসা করেন।চিকিৎসা বিজ্ঞানে প্রথাগত চিকিৎসা বিদ্যায় অজ্ঞ নিখিল চন্দ্র বিশ্বাসের দাবি, তিনি শুধু মাত্র ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করেন। তাঁর চিকিৎসালয়ে যে মানুষরা শয্যাশায়ী হয়ে রয়েছেন তাঁদের বিশ্রামের অভাব ছিল। তাঁরা তার চিকিৎসালয় শুধুমাত্র বিশ্রাম নিতে তাঁর প্রতিষ্ঠানে এসেছিলেন।
নিখিল চন্দ্র বিশ্বাসের চিকিৎসালয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অস্বাস্থ্যকর পরিমণ্ডল । প্রশ্ন উঠতে পারে,আপন মহিমায় চিকিৎসক হয়ে ওঠা নিখিল চন্দ্র বিশ্বাসের চিকিৎসালয়ের বিশ্রামগারের মতই রাজ্য ও জেলার স্বাস্থ্য কর্তারা কি নিদ্রায় রয়েছেন ? তার জেরেই কি রমরমা বাড়ছে নিখিল চন্দ্র বিশ্বাসের মত মানুষের? অ- চিকিৎসকদের হাতে পড়ে মানুষ আর কতদিন গিনিপিগ হয়ে থাকবে শিবঠাকুরের আপন দেশে তার উত্তর একমাত্র স্বাস্থ্য দফতরের কাছেই রয়েছে।।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ