সময় কলকাতা ডেস্ক,১৭ আগস্ট : কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রণতরী ‘আইএনএস বিন্ধ্যগিরি’-উদ্বোধন করলেন তিনি রণতরী উদ্বোধনের পর রাষ্ট্রপতি বলেন, ‘এই রণতরীর ফলে সমুদ্রপথে ভারতের শক্তি আরও বাড়বে। দেশে জাহাজ তৈরি করার মাধ্যমে আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণের দিকে আরও একটি ধাপ এগিয়ে নিয়ে গেল বিন্ধ্যগিরি। ”
উল্লেখ্য,এক দিনের ঝটিকা সফরে বুধবার কলকাতা এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুপুর দেড়টা নাগাদ গার্ডেনরিচ শিপবিল্ডার্সে পৌঁছন রাষ্ট্রপতি। সেখানে ‘বিন্ধ্যগিরি’ নামে ভারতীয় নৌবাহিনীর একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধন করেন তিনি। নারকেল ফাটিয়ে, মালা পরিয়ে জাহাজটির উদ্বোধন করেন প্রধান অতিথি রাষ্ট্রপতি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁরাও জাহাজটির সামনে মালা পরান। উল্লেখ্য, নৌবাহিনীর ‘১৭এ’ প্রকল্পের ষষ্ঠ জাহাজ হিসাবে বিন্ধ্যগিরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতির বিমান। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল। রাজ্যের তরফে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
গঠনতান্ত্রিকভাবে, আইএনএস বিন্ধ্যগিরি’ হল পি১৭১ ফ্রিগেট পর্যায়ের রণতরী। যা ষষ্ঠ পি১৭১ ফ্রিগেট পর্যায়ের যুদ্ধজাহাজ। প্রজেক্ট ১৭ ক্লাস ফ্রিজেট শিবালিক ক্লাসের আরও উন্নত সংস্করণ হল এই ধরনের রণতরী। তাতে আরও উন্নতমানের অস্ত্র এবং সেনসর আছে। রয়েছে উন্নতমানের ‘প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেমস। এই উন্নততর সংস্করণের যুদ্ধজাহাজ আগামীদিনের প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে যে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলাইবাহুল্য।।
আরও পড়ুন :সামার হিল এলাকার ধসে যাওয়া শিবমন্দির থেকে উদ্ধার মৃতদেহ, হিমাচলে মৃত্যু বেড়ে ৭২


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না