সময় কলকাতা ডেস্ক, ১৭ আগস্ট : ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ছে হিমাচল প্রদেশ। শুধু হিমাচল প্রদেশ নয়- একনাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলি। নতুন করে রয়েছে বৃষ্টির চোখ- রাঙানি। একাধিক এলাকায় নামছে ধস। ভেঙে পড়ছে বড় বড় বাড়ি। এই প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলছে উদ্ধার কাজ। আর নতুন করে উদ্ধার হচ্ছে মৃতদেহ।বৃহস্পতিবার বৃষ্টির তান্ডবের মাঝেই সামার হিল এলাকায় উদ্ধারকাজের ফলে আরেকটি মৃতদেহ উদ্ধার হল। শিমলার সামার হিল এলাকার ধসে যাওয়া শিবমন্দিরের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হল প্রফেসর পি এল শর্মার মৃতদেহ। তিনি হিমাচল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ছিলেন। এনিয়ে বৃহস্পতিবার পর্যন্ত গত তিনদিনে শুধুমাত্র হিমাচল প্রদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২।
উল্লেখ্য,গত সোমবার শিমলার সামার হিলের কাছে একটি শিবমন্দির ধসে পড়ে। ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও ধ্বংসস্তুপের নীচে বেশ কয়েকজন ভক্ত আটকে পড়ে থাকতে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শিমলার কৃষ্ণনগর এলাকায় মোট আটটি বাড়ি ধসে পড়েছে বলে সুত্রের সংবাদ।
আগামী কয়েকদিন রাজ্যগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন। প্রসঙ্গত, বুধবার বৃষ্টি-বিধ্বস্ত হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১। গত তিনদিনে সে রাজ্যে কম করে ১৩ জন এখনও অবধি নিখোঁজ রয়েছেন। আপাতত জোরকদমে উদ্ধারকাজ চলছে। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মাসদুয়েক আগে একবার অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছিল হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। রবিবার হিমাচলপ্রদেশে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সিমলা-সহ বেশ কয়েকটি জেলায় ভূমিধসও হয়েছে। ধসে গিয়েছে সিমলা-কালকা টয় ট্রেনের লাইন। গত জুন থেকে বর্ষা শুরুর পর এই রাজ্যে এখনও অবধি মোট ২১৪ জন মারা গিয়েছেন। নিখোঁজ রয়েছেন ৩৭ জন। গত সোমবার শিমলার সামার হিলের কাছে একটি শিবমন্দির ধসে পড়ে। ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও ধ্বংসস্তুপের নীচে বেশ কয়েকজন ভক্ত আটকে পড়ে থাকতে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সূত্রের সংবাদ, শিমলার কৃষ্ণনগর এলাকায় মোট আটটি বাড়ি ধসে পড়েছে ।।
আরও পড়ুন : কেন বাড়ছে ভুয়ো চিকিৎসকের সংখ্যা? সমীক্ষা কী বলছে?


More Stories
শতাধিক মহাকাশ বিজ্ঞানীর ইস্তফায় নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা