Home » ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের প্রথমবার ফিফা মহিলা বিশ্বকাপ জয়

ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের প্রথমবার ফিফা মহিলা বিশ্বকাপ জয়

২০ আগস্ট : “লা রোজা ” বা “লা ফুরিয়া রোজা ” নামে পরিচিত স্পেনের জাতীয় দল। লা রোজা তাদের রক্তিম উত্তাপ ছড়াল ফুটবল মাঠে। প্রথমবার ফিফা মহিলা বিশ্বকাপ জিতল স্পেনের মেয়েরা। অস্ট্রেলিয়ার  সিডনিতে ফাইনালে স্পেনের মেয়েরা হারিয়ে দিল ইংল্যান্ডকে। খেলার ফলাফল ১-০।  খেলার ২৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ওলগা কারমোনা। এর আগে মাত্র চারটি দেশ মহিলাদের ফুটবল বিশ্বকাপ জিতেছে। আমেরিকা, জার্মানি, নরওয়ে, জাপানের পরে স্পেন পঞ্চমদেশ হিসেবে মহিলাদের বিশ্বকাপ জিতল।২০০৭ সালে জার্মানির পরে স্পেনের হাত ধরে বিশ্বকাপ আবার ফিরল ইউরোপে।

আরও পড়ুন : মহিলা ফুটবলের রাজকন্যা আলেক্সিয়া পুতেল্লাস

পাশাপাশি লা রোজার জয়কে হোরহে ভিল্ডার  জয় হিসেবেও দেখা যেতে পারে। দশমাসে আগে তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাঁর প্রশিক্ষণে জাতীয় দলের ১৫ ফুটবলার খেলতে অস্বীকার করেছিলেন। ভিল্ডার এদের মধ্যে মাত্র তিনজনকে পরে দলে ফিরিয়েছিলেন তিনি।

প্রথমার্ধেই জয়সূচক গোলটি করেন কারমোনা যখন তাঁর বাঁ পায়ের শট মেরি হার্পসের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।গোলের উৎসব উদযাপনে কারমোনা তাঁর জার্সি তুলে তার আন্ডারশার্টে কালি দিয়ে লেখা “মার্চি” শব্দটি দেখায় , যা  তার প্রাক্তন স্কুলের জন্য একটি সম্মান প্রদর্শন। সেমিফাইনাল সুইডেনের বিরুদ্ধে স্পেনের ২-১ গোলে জয়ের ৮৯তম মিনিটে কারমোনা জয়সূচক গোল করেছিলেন, ২০১৫  সালে কার্লি লয়েডের পর কারমোনা প্রথম খেলোয়াড় যিনি বিশ্বকাপের সেমিফাইনালে এবং ফাইনালে গোল করে নজির গড়লেন। তাঁর ব্যক্তিগত নজির কে ছাড়িয়ে গেল স্পেন। কারমোনার গোলের বাকি একঘন্টার বেশিসময় ধরে রাখতে পারায় স্পেনের মেয়েরা গড়ল ইতিহাস।।

About Post Author