সময় কলকাতা ডেস্ক,২১ আগস্ট : মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না, তবে রিঙ্কু সিং করছেন। তাঁর মা তাঁর স্বপ্নকে সার্থক করার জন্য ঋণ করেছিলেন, রিঙ্কু সেই ঋণ শোধ করে দিচ্ছেন প্রতিটি দেশবাসীকে।ভারতের হয়ে রিঙ্কু সিং তাঁর অভিষেক ম্যাচের পর তাঁদের পারিবারিক সংগ্রামের কথা তুলে ধরলেও অভিষেক ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিং দক্ষতা তুলে ধরার অবকাশ পান নি। ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে এবং নিজের প্রথম ইনিংসে ২১ বলে ৩৮ রান করলেন রিঙ্কু, ভারতের জয়ও এল মসৃন ভাবে। ভারতের জয়ের অন্যতম কারিগর হয়ে ছয় মারায় দক্ষ বাঁহাতি এদিনও তিনটি ছয় মারলেন। স্ট্রাইক রেট ১৮০। ম্যাচের মোড় পাল্টে যায় তাঁর ইনিংসের সুবাদে, স্বাভাবিকভাবেই রিঙ্কু ছাড়া কাউকেই ম্যান অফ দ্যা ম্যাচ বেছে নেওয়া সম্ভব ছিল না।আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ করার পরে ভারতীয় দলে রিঙ্কুর জায়গা পাওয়া ছিল সময়ের অপেক্ষা। ফিনিশার হিসেবে এমএসধোনি – র পরে এত দক্ষতা কেউ ইদানীং কেউ দেখান নি। সুযোগ পেয়েই বুঝিয়ে দিলেন রিঙ্কু, বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে ৩৩ রানে জিতে ভারত ২-০ ম্যাচে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজও জিতল । তৃতীয় ম্যাচ আয়ারল্যান্ডের কাছে স্রেফ মর্যাদার লড়াই হয়ে দেখা দিতে চলেছে।

আরও পড়ুন :ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের প্রথমবার ফিফা মহিলা বিশ্বকাপ জয়
আয়ারল্যান্ডের ভিলেজে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ক্যারিবিয়ান সফরে সফল যশস্বী এদিন ও সেভাবে রান পেলেন না। তিলকের অবস্থা আরও খারাপ। প্রথম ম্যাচে প্রথম বলে ফিরেছিলেন, দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় বলে ফিরলেন। তবুও ঋতুরাজ, সঞ্জু স্যামসন, রিঙ্কু ও শিবম দুবে হাল ধরায় ভারত কুড়ি ওভারে তোলে ৫ উইকেটে ১৮৫ রান। সর্বোচ্চ সংগ্রহ ঋতুরাজের। ৪৩ বলে তিনি ৫৮ রান করেন। সঞ্জু করেন ২৬ বলে ৪০ রান। শিবম দুবে ২২ রান করে অপরাজিত থেকে যান। শেষ পাঁচ ওভারে রিঙ্কু -শিবমের ব্যাটিং পরাক্রমে ভারত তোলে ৫৬ রান।উত্তরে আয়ারল্যান্ড ৮ উইকেটে ১৫২ রানের বেশি তুলতে পার নি। বুমরা ধীরে ধীরে তাঁর স্বাভাবিক ছন্দ ও ফর্ম ফিরে পাচ্ছেন। এদিন চার ওভারে ১৫ রান দিয়ে পেলেন দুই উইকেট।।
আরও পড়ুন :জেনেটিক টেস্টিং কেলেঙ্কারির জন্য ভারতীয় বংশোদ্ভূত ল্যাব মালিককে সাজা


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার