Home » মূল্যবান সময় নষ্ট করবেন না, স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে! পড়ুন রাশিফল

মূল্যবান সময় নষ্ট করবেন না, স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে! পড়ুন রাশিফল

সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট: আজ ২২ আগস্ট। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বৃষ রাশির জাতক/জাতিকাদের আজ মূল্যবান সময় নষ্ট করবেন না।  দৈনিক রাশিফল অনুযায়ী মিথুন এবং সিংহ রাশির জাতকদের আজ খরচ বাড়বে। বৃষ রাশির জাতিকাদের মূল্যবান সময় নষ্ট হওয়ার কারণে ভেঙ্গে পড়বেন না। বন্ধুদের জন্য মূল্যবান সময় নষ্ট করবেন না। দেখে নিন বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে আজকের দিনটি।


মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
আজ বন্ধুদের জন্য রাতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অর্থ সংক্রান্ত বিষয়ে ঝামেলা হতে পারে। আজ খরচ বাড়বে।

বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। কর্মক্ষেত্রে আজ ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের জন্য মূল্যবান সময় নষ্ট করবেন না। আজ কাছের বন্ধুদের সঙ্গে একটা ভালো সন্ধ্যা কাটাতে চলেছেন।

মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
ব্যবসা সম্পর্কিত কোনও আলোচনায় আজ না যাওয়াই ভালো। আপনার কাছে আজ অনেকেই টাকা ধার চাইতে পারে। কোনও প্রতিশ্রুতিতে পা দেবেন না। আজ আপনার অর্থের প্রয়োজন হতে পারে। খরচ বাড়বে।

কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
কিছু শারীরিক সমস্যা আজ আপনাকে যন্ত্রণা দিতে পারে। আজ মা-বাবার সঙ্গে ঘুরতে যেতে পারেন। অকারণে উত্তেজিত হয়ে যাবেন না। আপনার জন্য তা বিপদ ডেকে আনবে। রাগের কারণে পরিবারের কোনও সদস্যের সঙ্গে আজ ঝগড়া হতে পারে।

সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। সন্ধ্যাবেলায় বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
আজকে বিনা কোনো কারণে কিছু লোকের সাথে ঝামেলা হতে পারে। আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য নষ্ট করবেন না। আজ আপনি টাকা ধার নিতে পারেন। জলের থেকে দূরে থাকুন।

আরও পড়ুন   যাদবপুরে ছাত্রমৃত্যুর দিন পুলিশকে কেন ক্যাম্পাসে ঢুকতে বাধা? বিশ্ববিদ্যালয়কে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
কাজের চাপ আপনাকে সারাদিন বিরক্ত করবে। কাজের জায়গায় আজ আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
পরিবারের সবার সঙ্গে কিছুটা সময় কাটান। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে উত্তেজিত হয়ে যাবেন না। আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আপনার ভবিষ্যতের জন্য আজ কিছু টাকা সঞ্চয় করতে পারেন। সম্পত্তি নিয়ে আজ ভাইদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রিয়জনের জন্য কিছুটা সময় বের করুন।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
আপনার জীবন সঙ্গীনীর সঙ্গে টাকা নিয়ে ঝামেলা হতে পারে। সুখী জীবনের স্বার্থে ব্যয় কমান। আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার পার্সোনাল জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। আজ আপনি কোনো কাজের জন্য দারুণ সুনাম অর্জন করবেন। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বুদ্ধিকে কাজে লাগান।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন। কিছু ইতিবাচক চিন্তা-ভাবনাকে কাজে লাগান। নির্মম শিকারে পরিণত হবেন। রূপচর্চায় বেশী খরচ না করে টাকা জমান।

About Post Author