Home » নৈশভোজে নবাবি স্বাদ পেতে বানিয়ে ফেলুন দরবারি মটন

নৈশভোজে নবাবি স্বাদ পেতে বানিয়ে ফেলুন দরবারি মটন

সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট: বাঙালির কাছে খাসির মাংসের ঝোল যেন এক স্বর্গীয় সুখ। আর তেলে ঝালে ভালো মন্দ রান্নার জন্য সারাদিনের কাজের পর রাতই ভরসা। কিন্তু সবসময় মটনের একই পদ খেতে কার ভালো লাগে বলুন তোঁ? চেনা পদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন দরবারি মটন। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন দরবারি মটন। বিশেষ করে ভাত বা পোলাও-এর সঙ্গে একেবারে জমে যাবে দরবারি মটন। দরবারি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-

উপকরণ

মটন-১ কেজি
টক দই- ১ কাপ
চারমগজ-১ টেবিল চামচ
পোস্ত: ১ টেবিল চামচ
খোয়া ক্ষীর-আধ কাপ
চিনি-আধ চামচ
কাজু-১০ টা
পেঁয়াজ বাটা ও কুঁচনো- ২টি
রসুন বাটা-আধ টেবিল চামচ
আদা বাটা- আধ টেবিল চামচ

টমেটো বাটা- আধ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো-পরিমাণমতো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- সামান্য পরিমাণ
গরম মশলা গুঁড়ো-দেড় চা চামচ
সাদা তেল-১ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ
ধনেপাতা কুঁচি- গার্নিশিং এর জন্য
ফ্রেশ ক্রিম-হাফ কাপ

আরও পড়ুন     একঘেয়ে চিকেনের ঝোল খেয়ে অরুচি? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন পোলাও


রন্ধন পদ্ধতি
প্রথমেই মটন ভালো করে ধুয়ে নিন। এবার মাংসগুলিকে প্রেশার কুকারে ভরে সিটি দিয়ে সেদ্ধ করে রাখুন। এবার টক দই নিয়ে তাতে চিনি দিয়ে ফেটিয়ে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা মাখিয়ে ওই সিদ্ধ করা মাংস ম্যারিনেট করে রাখুন। এরপর কাজুবাদাম, চারমগজ ও পোস্ত একসঙ্গে মিক্সার গ্রাইন্ডার এর সাহায্যে বেটে নিন। এবার কড়ায় তেল ও ঘি সম পরিমাণে দিন। এরপর এতে কুচোনো পেঁয়াজ যোগ করুন। লালচে সোনালি করে ভেজে নিন পেঁয়াজগুলিকে। এবার এতে পেঁয়াজ বাটা যোগ করে অল্প কষে নিন। এর মধ্যেই ম্যারিনেট করা মাংস যোগ করুন। ভালো করে কষতে থাকুন। রান্না থেকে তেল ছাড়লে যোগ করুন খোয়া ক্ষীর অল্প জল বেরলে এতে ওই কাজুবাদাম-পোস্ত ও চারমগজ বাটা যোগ করে ফের কিছুক্ষণ কষুন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু গ্রেভি রেখে নামিয়ে তাতে যোগ করুন ধনেপাতা কুচি। ব্যাস তৈরি দরবারি মটন।

About Post Author