সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্ট : দুর্গাপুরের কাদারোডের যৌনপল্লী থেকে উদ্ধার হল নাবালিকা। গভীর রাতে যৌনপল্লী লাগোয়া এলাকায় তাকে ইতস্তত এবং গন্তব্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় যৌনকর্মীদের উন্নয়নের জন্য কাজ করে চলা দুর্বারের প্রতিনিধিদের।মেয়েটির কথায় সংগতির অভাব দেখে তারা পুলিশে খবর দেন। পুলিশ এলে নাবালিকাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক ভাবেই জানা যায় মেয়েটিকে প্রতিবেশী দেশ থেকে নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্রে জানতে পারা যায়, মেয়েটি বাংলাদেশের বাসিন্দা। তাকে বাংলাদেশ থেকে ফুসলে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরেক যুবকের সন্ধান পায় পুলিশ। সেই যুবকের খোঁজ মিলতেই তাকেও গ্রেফতার করে পুলিশ। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশি জেরার সামনে পড়েছে ধৃত যুবক। পুলিশের অনুমান সুসংগঠিত নারী পাচার চক্রের সঙ্গে যোগ আছে দুর্গাপুরে উদ্ধার হওয়া বাংলাদেশী নাবালিকাকে নিয়ে আসার। তবে তদন্তের স্বার্থে পুলিশ খুব বেশি উচ্চবাচ্য করতে নারাজ। তারা নাবালিকা উদ্ধারের পর থেকেই দ্রুত তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছে।
সোমবার রাতে আসানসোল – দুর্গাপুর কমিশানারেটের এসিপি তথাগত পান্ডে জানিয়েছিলেন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটির বাড়ি বাংলাদেশের কোথায়, কে বা কারা তারা নিয়ে এসেছিল পুলিশ বিষয়টির গভীরে যেতে চাইছে কারণ নারী পাচার আইনের চোখে বিরাট মাপের অপরাধ বলেই গণ্য হয়। দুর্গাপুরের ঘটনার সাথে আন্তর্জাতিক নারী পাচার চক্রের যোগসূত্র থাকার সমূহ সম্ভাবনা।ফলে বিষয়টিকে অত্যন্ত মনোযোগের সঙ্গে দেখা হচ্ছে।।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন