সময় কলকাতা ডেস্ক,৩০ আগস্ট : ইউএস ওপেনে ২০২২ সালে তিনি ছিলেন না। ২০২৩ সালে ফিরলেন স্বমহিমায়। ফিরেই প্রথম দিন স্ট্রেট সেটে জিতে টেনিস বিশ্ব ক্রম তালিকায় শীর্ষে চলে এলেন নোভাক জোকোভিচ।
নোভাক জোকোভিচ যেমন জিতলেন অন্যদিকে দুহাজার পয়েন্ট খুইয়ে পয়েন্টের অঙ্কে জোকোভিচের চেয়ে অনেকটা নিচে নেমে গেলেন ইউএস ওপেন শুরুর আগে বিশ্ব প্রমতালিকায় শীর্ষবাছাই থাকা কার্লোস আলকারাজ। ফরাসি আলেকজান্দ্রে মূলারকে তিনি হারিয়েছেন ৬-০,৬-২,৬-৩ সেটে। এই মুহূর্তে প্রথম রাউন্ডের জয়ে নোভাক জোকোভিচ এটিপি ৱ্যাঙ্কিংয়ে যেমন শীর্ষে উঠেছেন তেমনটাই তিনি তাঁর রাজকীয় প্রত্যাবর্তনের মধ্যে ইঙ্গিত দিলেন ২০২১ সালের ব্যর্থতা তিনি ভুলতেই এবার ফ্ল্যাসিং মেডোসে এসেছেন। যদিও এই জয় ইউএস ওপেনে তার জয়ের পথে প্রত্যাবর্তনের ছবি তুলে ধরেছে , তবুও মনে রাখতে হবে তিনি ২০১৮ সালের পর থেকে এখনও একটি শিরোপাও তিনি জিততে পারেননি। ফলে ৱ্যাঙ্কিং-এর দিক থেকে শিরোপা পুনরুদ্ধার শুধু তাৎপর্যপূর্ণ নয়,তাঁর সাম্প্রতিক ফর্মও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চমৎকার ফর্মে রয়েছেন জোকোভিচ ।বিষয়টি আলকারাজের উপর চাপ তৈরি করেছে, যিনি তাঁর প্রথম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় সেট চলাকালীন ডোমিনিক কোএপ্টারের রিটায়ারের ফলে ওয়াকওভার পেয়ে যান। সেসময় আলকারাজ ৬-২ ৩-২ সেটে এগিয়েছিলেন ।সিনসিনাটি ওপেনের ফাইনালে সার্ব তারকার কাছে হেরে যাওয়ার পর, স্প্যানিয়ার্ড তরুণ মাত্র ২০ পয়েন্টের লিড রাখতে পেরেছিলেন। প্রবীণ জোকোভিচ তাঁর ঘাড়ে তখন থেকেই নিঃশ্বাস ফেলতে শুরু করেছিলেন।তাই, বিশ্বের এক নম্বর মুকুট রক্ষা করা কুড়ি বছর-বয়সী আলকারাজের পক্ষে অসম্ভব বলে মনে হয়েছিল।আর তেমনটাই হল।।
আরও পড়ুন : নাটকীয়, রুদ্ধশ্বাস,রাজকীয় জয়ে জেগে উঠল ইস্টবেঙ্গলের ডুরান্ড জয়ের স্বপ্ন


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার