Home » চন্দ্রযান-৩ উৎক্ষেপনের লাস্ট কাউন্টডাউনের নেপথ্য কণ্ঠস্বর ভালরমাথি প্রয়াত

চন্দ্রযান-৩ উৎক্ষেপনের লাস্ট কাউন্টডাউনের নেপথ্য কণ্ঠস্বর ভালরমাথি প্রয়াত

সময় কলকাতা ডেস্ক,৪ সেপ্টেম্বর : চলে গেলেন এন ভালরমাথি। যেকোনও মহাকাশযানের উৎক্ষেপনের লাস্ট কাউন্টডাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরো (ISRO)-র চন্দ্রযান -৩  উৎক্ষেপনকালে লাস্ট কাউন্টডাউনও ঠিক ততটাই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। সেদিন যাঁর কণ্ঠস্বর ভেসে এসেছিল তিনি আচমকাই প্রয়াত হলেন। চলে গেলেন মহাকাশ বিজ্ঞানী এন ভালরমাথি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪।হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এন ভালরমাথি।

ইসরো-র সাথে নাড়ির যোগ তাঁর। ১৯৮৪ সালে ভালরমাথি যোগ দিয়েছিলেন ইসরোতে। ২০১৫ সালে তামিলনাড়ু সরকার তাঁকে আবদুল কালাম পুরস্কারে ভূষিত করেছিল। রিস্যাট ১ প্রকল্পের ডিরেক্টরও ছিলেন ভালরমাথি। ২০১২ সালে সেই স্যাটেলাইটটিকে সাফল্যের সঙ্গে মহাকাশে পাঠানো হয়েছিল। এটা দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম রেডার ইমেজিং স্যাটেলাইট ছিল। তাছাড়াও ইনস্যাট ২এ, আইআরএস আইসি, আইআরএস আইডি, টিইএস সহ একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।ইসরো-র সঙ্গে ৩৯ বছরের যোগসূত্র ছিন্ন হল তাঁর মৃত্যুতে।

আরও পড়ুন :চাঁদের বুকে ১০০ মিটার পার রোভার প্রজ্ঞানের, এবার বিশ্রামের পালা

সূত্রের খবর , তামিলনাড়ুর আরিয়ালুরের বাসিন্দা ভালরমাথি শনিবার সন্ধ্যায় চেন্নাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ১৪ জুলাই চালু হওয়া অত্যন্ত সফল চন্দ্রযান-3  ছিল তার অন্তিম কাউন্টডাউন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে, ইসরো (ISRO)-র প্রাক্তন ডিরেক্টর ডক্টর পিভি ভেঙ্কটকৃষ্ণান X (আগের টুইটারে) বলেছেন: “শ্রীহরিকোটা থেকে ইসরো (ISRO)-র ভবিষ্যত মিশনের গণনাগুলির জন্য ভালরমাথি ম্যাডামের কণ্ঠস্বর থাকবে না৷চন্দ্রযান-৩ ছিল তার চূড়ান্ত কাউন্টডাউন ঘোষণা।একটি অপ্রত্যাশিত মৃত্যু।
খুব খারাপ লাগছে।প্রণাম!”

আরও পড়ুন :যাবতীয় গুজবের আশায় জল ঢেলে অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়লেন প্রাক্তন তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক

About Post Author