Home » চন্দ্রযান -৩ সফল অবতরণ করার ১২ দিন পরেও অভিনব প্রশংসা

চন্দ্রযান -৩ সফল অবতরণ করার ১২ দিন পরেও অভিনব প্রশংসা

সময় কলকাতা, ৩ সেপ্টেম্বর : ১২ দিন হয়ে গেল, চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে চন্দ্রযান -৩। চূড়ান্ত সাফল্য পাওয়ায় এখনও প্রশংসায় ভাসছেন ইসরো(ISRO)-র বিজ্ঞানীরা। সারাবিশ্ব থেকে আসছে শুভেচ্ছা আর প্রশংসা।  তার মধ্যে বেশ কিছু প্রশংসা এতটাই অভিনব যে, এরকম ভালোবাসা মাখা প্রশংসা আসবে ইসরো প্রধান নিজেও ভাবতে পারেন নি।এই সময় একরত্তি একটি ছেলের প্রশংসাও পেয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ।

জানা গিয়েছে,ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান এস সোমানাথ সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩  সফল অবতরণ করায় তাঁকে এবং বিজ্ঞানীদের দলকে অভিনন্দন জানাতে একরত্তি একটি  ছেলে একটি হৃদয়গ্রাহী উপহার দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ছোট ছেলেটি বিক্রম ল্যান্ডারের মডেল তৈরি করেছিল এবং সমস্ত প্রতিবেশীদের তরফে ইসরো প্রধানকে এই উপহার তুলে দিয়েছে।

ইসরো বিজ্ঞানী পিভি ভেঙ্কিটকৃষ্ণান মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ ছবিটি শেয়ার করেছেন এবং লিখেছেন, “ইসরো প্রধান শ্রী সোমানাথ  এক আশ্চর্য দর্শনার্থী ছিলেন। প্রতিবেশী এক তরুণ ছেলে তার নিজের তৈরি বিক্রম ল্যান্ডার মডেলটি ইসরো প্রধানের কাছে হস্তান্তর করেছে প্রতিবেশীদের তরফে।”

সম্প্রতি, ইসরো প্রধানও ফ্লাইটে উঠার সময় ইন্ডিগোর কেবিন ক্রু এবং যাত্রীদের কাছ থেকে একটি  উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন।ভাইরাল হওয়া ঘটনার একটি ভিডিওতে, এয়ার হোস্টেসকে মিঃ সোমানাথকে শুভেচ্ছা জানাতে এবং অন্যান্য যাত্রীদের “জাতীয় বীর” কে স্বাগত জানাতে অনুরোধ করতে দেখা গিয়েছিল।

বিমান সেবিকা বলে উঠেছিলেন,”আজ আমাদের ফ্লাইটে ইসরো-এর চেয়ারম্যান মিঃ এস সোমানাথ-এর উপস্থিতি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।মিঃ এস সোমানাথ এবং তার দলের জন্য এক বিশাল করতালি।আমরা আপনাকে বোর্ডে পেয়ে গর্বিত, স্যার।ভারতকে গর্বিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।”

আরও পড়ুন : চন্দ্রযান-৩ উৎক্ষেপনের লাস্ট কাউন্টডাউনের নেপথ্য কণ্ঠস্বর ভালরমাথি প্রয়াত

About Post Author