Home » যাবতীয় গুজবের আশায় জল ঢেলে অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়লেন প্রাক্তন তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক

যাবতীয় গুজবের আশায় জল ঢেলে অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়লেন প্রাক্তন তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক

সময় কলকাতা ডেস্ক,৩ সেপ্টেম্বর : ক’দিন আগেই গুজব ছড়িয়েছিল যে,জিম্বাবয়ের প্রাক্তন তারকা অলরাউন্ডার  হিথ স্ট্রিক প্রয়াত হয়েছেন। তাঁর একদা সতীর্থ হেনরি ওলোঙ্গা সেসময় সোশ্যাল সাইটে  পোস্টও করেন মৃত্যুর খবর। ওলোঙ্গা নিজেই আবার কিছুক্ষণের মধ্যে জানান, বেঁচে আছেন হিথ স্ট্রিক। বিশ্ব কিছু সময়ের জন্য গুজবে  বিশ্বাস করতে আরম্ভ করেছিল। কারণ লিভার ক্যান্সারে ভুগছিলেন হিথ স্ট্রিক। কিন্তু সেই গুজব অবশেষে আর সেই মারণব্যাধি  তাঁকে কয়েকদিনের মধ্যে বাস্তবেই কেড়ে নিয়ে গেল। এবার আর গুজব নেই, আশা নেই খবর ভুল প্রতিপন্ন হওয়ার। তারকা পেস বোলারের পরিবারই তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিশ্বস্ত সূত্রের সংবাদ অনুযায়ী, জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার হিথ স্ট্রিক ৩ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯।স্ট্রিক জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্ট এবং ১৮৯টি ওয়ানডে খেলেছেন, ফরম্যাটে যথাক্রমে ১৯৯০ এবং ২৯৪৩ রান করেছেন। তবে ব্যাট নয় বল হাতে তার দক্ষতাই তাকে বাকিদের থেকে আলাদা করেছে।টেস্ট ক্রিকেটে ২১৬ উইকেট এবং ওয়ানডেতে ২৩৯ উইকেট নিয়ে, তিনি উভয় ফরম্যাটেই জিম্বাবুয়ের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী।  তিনি যে জিম্বাবুয়ের সর্বকালের সেরা বোলার তা নিয়ে ক্রিকেট বিশ্ব কোনও প্রশ্ন তুলবে না। শুধু তাই নয়, তিনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পেস বোলারদের তালিকায় চলে আসবেন।

তার মৃত্যুর পর, হিথ স্ট্রিকের স্ত্রী, নাদিন, তার স্বামীর স্মরণে একটি হৃদয়গ্রাহী বার্তা লিখতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন।”আজ সকালে, ৩ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার সুন্দর সন্তানদের পিতাকে তার বাড়ি থেকে ঈশ্বরের প্রতিনিধিদের সাথে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি তার তার পরিবার এবং নিকটতম প্রিয়জনের সঙ্গে শেষ দিনগুলি  কাটাতে চেয়েছিলেন।
তিনি প্রেম এবং শান্তিতে আচ্ছাদিত ছিলেন এবং একা মাঠ ছেড়ে  যান নি ।আমাদের আত্মা অনন্তকালে আবার মিলিত হবে, অপেক্ষা যতক্ষণ না আমি তোমাকে আবার ধরে রাখতে পারব ,” নাদিন স্ট্রিক ফেসবুকে লিখেছেন।।

আরও পড়ুন : প্রিন্সেস ডায়ানার প্রেমিক দোদি ফায়েদের বাবা মোহমেদ আল ফায়েদ প্রয়াত

About Post Author