সময় কলকাতা ডেস্ক, ৭ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে জোরালো হচ্ছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় দিনভর তুমুল দুর্যোগের শুরু হয়েছে। জানা গিয়েছে,শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। গুমোট গরমের থেকে স্বস্তি মিলেছে বঙ্গবাসীর।
আরও পড়ুন বাংলাদেশ জুড়ে সাড়ম্বরে উদযাপিত জন্মাষ্টমী উৎসব
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৪ থেকে ৯৬ শতাংশ। এদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা, মধ্যপ্রদেশ, গুজরাটে একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।
আরও পড়ুন রবীন্দ্র মুক্তমঞ্চ : বারাসাতে এক টুকরো শান্তিনিকেতন
পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। এদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?