সময় কলকাতা ডেস্ক : পুরনো জেলে কুলোবে তো? জেলে জায়গা হবে তো? তৃণমূলের সঙ্গে যুক্ত দুর্নীতিগ্রস্ত ও অত্যাচারী নেতা-কর্মীরা যেভাবে পুলিশের জলে ধরা পড়ছে তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, যেখানেই হাত দিচ্ছেন সেখানেই দুর্নীতি।মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে! মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ নেতা দিলীপ ঘোষ বলেছিলেন নতুন জেল বানাতে হবে। পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। কখনো প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, কখনো প্রাক্তন বিধায়ক, কখনো আঙ্গুল খুলে কলাগাছ হওয়া তৃণমূল নেতা, কখনো তৃণমূলের মাফিয়া। এবার উত্তরবঙ্গের আরেক মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার।জলপাইগুড়িতে গ্রেফতার ত্রাস কৃষ্ণ দাসের ছায়া সঙ্গী ও তৃণমূল নেতা নন্দন ওঁরাও।
পুলিশের জালে পড়ল জলপাইগুড়ির পাতকাটার মাফিয়া তৃণমূল নেতা নন্দন ওঁরাও। বারোপেটিয়ার ত্রাস হিসেবে পরিচিত কৃষ্ণ দাসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ছায়া সঙ্গী ছিলেন এই নন্দন। তাঁর বিরুদ্ধে মারধর, তোলাবাজি এবং জমি দখল সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।পুলিশ সূত্রে খবর, গত ৫ মে নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরের দিন বিজেপি কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে জলপাইগুড়ি আসনের পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সেই সময় কৃষ্ণের সঙ্গেই ছিলেন নন্দন ওরাওঁ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই দুজনে একসঙ্গে আত্মগোপন করেন। অবশেষে পুলিশ নন্দনকে গ্রেফতার করতে পারলেও, কৃষ্ণ দাস এখনও পলাতক। তবে নন্দন ধরা পড়ায়, কৃষ্ণকে গ্রেফতার করা এখন স্রেফ সময়ের অপেক্ষা বলে দাবি করছে পুলিশ প্রশাসন। জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।।


More Stories
দল ছাড়ছেন না! দেবের পথেই কোয়েল?
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি