Home » জিতল পর্তুগাল, মেসির প্রতি শ্রদ্ধার কথা রোনাল্ডোর মুখে

জিতল পর্তুগাল, মেসির প্রতি শ্রদ্ধার কথা রোনাল্ডোর মুখে

সময় কলকাতা ডেস্ক,৯ সেপ্টেম্বর : জন্মদিনে দেশের হয়ে গোল করে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড অধিনায়ক পর্তুগালকে ইউরো ২০২৪ ফাইনালের কাছে নিয়ে গেলেন। ৮ সেপ্টেম্বর ছিল ব্রুনো ফার্নান্ডেসের জন্মদিন। স্লোভাকিয়ার বিরুদ্ধে ৩০ তম জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন তিনি। ব্রুনো ফার্নান্ডেসের করা গোলেই পর্তুগাল জয় পায়। ম্যাচের একমাত্র গোলটি হয় প্রথমার্ধের ৪৩ মিনিটে।
শুক্রবার বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণকারী রাউন্ডে গ্রুপ জে-র খেলায় স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় পর্তুগাল স্লোভাকিয়ার মুখোমুখি হয়। রোনাল্ডো বাহিনীকে দেশের মাটিতে যথেষ্ট চাপে রেখেছিল স্লোভাকিয়া। তাদের সামনে একাধিক গোলের সুযোগ এলেও সুযোগকে কাজে না লাগাতে পারায় তাদের হারতে হয়। রোনাল্ডো এদিন একটি হলুদ কার্ড দেখা ছাড়া বিশেষ কিছুই করে উঠতে পারেন নি। তাতে অবশ্য পর্তুগালের বিশেষ কোনও অসুবিধা হয়নি।তারা এনিয়ে ইউরো-র যোগ্যতা অর্জনকারী রাউন্ডে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয়লাভ করল।
রোনাল্ডো গোল না পেলেও দেখতে দেখতে দেশের হয়ে  ২০ বছর খেলে ফেললেন।এই ম্যাচে খেলতে আসার আগে তিনি জানিয়েছিলেন, তিনি দেশের হয়ে দুই দশক ধরে খেলতে পারার জন্য গর্বিত। প্রসঙ্গত, ২০০৩ সালের আগস্ট মাসে পর্তুগালের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।বিগত কুড়ি বছরে দেশের হয়ে ২০০ টি ম্যাচে ১২৩ টি গোল করার পরেও ৩৮ বছর বয়সে এসে তিনি নিজের খেলাকে আরও বেশি তুলে ধরতে চান বলে জানিয়েছেন । মেসির প্রসঙ্গেও খোলামেলা ভাবে তিনি জানিয়েছেন,” আমরা বন্ধু না হতে পারি কিন্তু একে অপরকে শ্রদ্ধা করি। ” তিনি এও বলেন,”আপনি যদি রোনাল্ডোকে পছন্দ করেন, আপনি মেসিকে ঘৃণা করতে পারেন না।”

আরও পড়ুন : জিতল অজি দল, নায়ক লাবুশানে

About Post Author