সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর :লাবুশানে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের একটি নামী মুখ এবং টেস্টে অস্ট্রেলিয়া দলের বড় ভরসা। একদিনের ক্রিকেটে তাঁর খুব বেশি সাফল্য নেই। অথচ তিনি এবার অজি দলের একদিনের ম্যাচে জয়ের কান্ডারি হয়ে উঠলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃহস্পতিবার ব্লুমফন্টেনে স্টোইনিস আউট হতে তিনি যখন ব্যাট হাতে নামেন তখন চতুর্দশ ওভারের খেলা চলছে। ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৩ রানের ৬ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। এইসময় চিনের প্রাচীরের মত দুর্ভেদ্য হয়ে দাঁড়ালেন লাবুশানে। সলিড টেকনিক নিয়ে দ্রুত গতিতে রান তোলার দিকে নজর দিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই শেন অ্যাবট ফিরে গেলে অষ্টম উইকেটে অ্যাস্টন আগারকে সঙ্গী করে ম্যাচকে নিয়ে এলেন অস্ট্রেলিয়ার মুঠোয়। অষ্টম জুটিতে ১১২ রান তুললেন লাবুশানে আর আগার। ৪০.২ ওভারে ২২৫ রানে তুলে তিন উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ৯৩ বলে ৮০ রানে অপরাজিত থেকে যান লাবুশানে। আগারের সংগ্রহ ৬৯ বলে অপরাজিত ৪৮। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
অজি দল টসে জিতে এদিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রারম্ভিক ভরসা কুইন্টন ডি কক সাফল্য পান নি। একা লড়াই চালান দক্ষিন আফ্রিকার অধিনায়ক বাভুমা। ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি।মার্কো জেনসেন ছাড়া কেউ তাঁকে সহায়তা দিতে পারেন নি।জেনসেন করেন ৩২ রান। বল হাতে সবচেয়ে সফল মার্ক হ্যাজেলউড। তিনি ৪১ রানে তিনটি উইকেট পান। সঙ্গত কারণেই ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত করা হয় লাবুশানেকে।।
আরও পড়ুন : দুর্গাপুজোর পর ফের মুখোমুখি ইস্ট-মোহন, দেখে নিন আইএসএলের প্রথম ভাগের ক্রীড়াসূচী


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট