স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ সেপ্টেম্বর: বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে বড় জয় পেল ব্রাজিল। শনিবার ভারতীয় সময় ভোরবেলা বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সেলেকাওরা। চোট নিয়ে মাঠে নেমেও জোড়া গোল করে নতুন কীর্তি নেইমারের। ম্যাচের নেইমার ছাড়াও ব্রাজিলের হয়ে গোল পেয়েছেন রদ্রিগো ও রাফিনহা।

তিনি খেলবেন, নাকি খেলবেন না, এনিয়ে তৈরি হয়েছিল সংশয়। গোড়ালির চোট যে সারেনি ম্যাচের আগে নিজেই সেকথা স্বীকার করেছিলেন নেইমার জুনিয়র। সোমবার ঘরের মাঠে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মাঠে নামে ব্রাজিল। প্রতিপক্ষ খাতায় কলমে দুর্বল বলিভিয়া। চোট থাকলেও নেইমারকে প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছিলেন ব্রাজিল কোচ। ফলও মিলল হাতে না হাতে। বিশ্বকাপের যোগ্যতা পর্বে বলিভিয়াকে দাপটের সঙ্গে হারাল ব্রাজিল। এদিন ব্রাজিলের পক্ষে বল দখল ছিল ৮০%। মোট ২১ টি শট মারে সেলেকাওরা। এরমধ্যে গোল লক্ষ্য করে ১১ টি শট মারেন। মোট ৬১৪ টি পাস খেলে নিজেদের মধ্যে।

প্রথমার্ধের ১৭ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। যদিও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। ২৪ মিনিটের মাথায় ব্রাজিলকে এগিয়ে দেন রদ্রিগো। প্রথমার্ধে এরপর একাধিক সুযোগ ব্রাজিল তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের দেখা যায় সাম্বা ঝলক। দ্বিতীয়ার্ধের মাত্র ২ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে গোল পেয়ে যান রাফিনহা। এক্ষেত্রে গোলের বলটি বাড়িয়েছিলেন নেইমার। এর ঠিক ৬ মিনিটের মাথায় আবার গোল করে ব্রাজিল। এবারও গোলদাতা রদ্রিগো। রিয়েল-বার্সা জুটির সৌজন্যে ম্যাচের রাশ নিজেদের দখলে রাখে ব্রাজিল।
আরও পড়ুন ‘ আজ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন ‘, শিক্ষামন্ত্রী ব্রাত্যকে হুঁশিয়ারি রাজ্যপালের

৬১ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান ৪-০ করেন নেইমার। এরপর একটি গোল শোধ করেছিল বলিভিয়া। ৭৮ মিনিটে আব্রেগোর গোলে ব্যবধান ৪-১ হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় ফের গোল করেন নেইমার। দুটি গোল করে ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙ্গে দিলেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে মোট ৭৯ টি গোল নিজের নামে লিখলেন তিনি। যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ। ৫-১ গোলে জিতে মাঠে ছাড়ে সেলেকাওরা। এই জয়ের ফলে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল ব্রাজিল। দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। তৃতীয় স্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট