সময় কলকাতা ডেস্ক,১০ সেপ্টেম্বর: ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ চন্দ্রবাবু নাইডুর।রবিবার বিজয়ওয়াড়ার স্থানীয় আদালত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে দক্ষতা উন্নয়ন কর্পোরেশন কেলেঙ্কারির (স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন স্ক্যাম) মামলায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ।
বিজয়ওয়াড়া এসিবি আদালতের বিচারক হিমাবিন্দু চন্দ্রবাবু নাইডুকে তাঁর রায়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতে(judicial custody )রাখার নির্দেশ দেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজামুন্দ্রি কেন্দ্রীয় কারাগারে রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য,রবিবার সকালে, চন্দ্রবাবু নাইডুকে স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কেলেঙ্কারির অভিযোগে বিজয়ওয়াড়ার দুর্নীতি দমন ব্যুরো (ACB) আদালতে হাজির করা হয়েছিল।আধিকারিকদের মতে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যেই আদালতে হাজির করা হয়েছিল।।


More Stories
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?