সময় কলকাতা ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : কেরলের নাম পাল্টে কেরলম হল।মালায়ালাম ভাষাগত ও ঐতিহাসিক শিকড়কে সম্মান জানাতে এবং রাজ্যের নিজস্ব সংস্কৃতির সাথে মিল রেখে ‘কেরল ‘ থেকে ‘কেরলাম’ (Keralam) নাম পরিবর্তনের প্রস্তাব ও অনুমোদন দেওয়া হয়েছে । ‘কেরালম’ শব্দটি মালয়ালম শব্দ ‘কেরা’ (নারকেল গাছ) এবং ‘আলম’ (ভূমি) থেকে এসেছে, যার অর্থ ‘নারকেলের দেশ’। এটি প্রাচীন ‘চেরানালুম’ বা চেরা রাজবংশ থেকেও উদ্ভূত বলে ধারণা করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরল /কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরলম’ (Keralam) রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন পিএমও ভবন ‘সেবা তীর্থ’-এ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন কেরালা সরকার বিধানসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। মালয়ালম ভাষায় রাজ্যটিকে ‘কেরলম’ বলা হয়, তাই দীর্ঘদিনের এই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতির পর এখন সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ‘কেরল (নাম পরিবর্তন) বিল, ২০২৬’ রাষ্ট্রপতির মাধ্যমে কেরালা বিধানসভায় মতামতের জন্য পাঠানো হবে। এরপর সংসদে বিলটি পাশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর হবে।
কেরল / কেরালা নতুন নাম পেল, পশ্চিমবঙ্গ নতুন নাম বাংলা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘ওরা পেয়ে গেল, কারণ আজকে কেরালায় বিজেপির সঙ্গে সিপিএমের একটা জোট গড়ে উঠছে বলে। এটা এখন আর অলিখিত জোট নয়, লিখিত জোটই হয়ে গেল। আজকের ঘটনা তার প্রমাণ। “


More Stories
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?
রোহিঙ্গা-তত্ত্ব এবং এসআইআর : ইতিহাসের গভীরে ইতিহাসের নতুন অধ্যায় লেখা হবে কি?