সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বর: সারাদেশ যাকে ফুটবল বলে, আমেরিকানরা তাকে বলে সকার। তবে সেটা আলোচনার বিষয় নয়। জি-২০ গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। এই সম্মেলন উপলক্ষে রাজধানীতে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আসছেন অতিথি হয়ে। আলাদা ব্যবস্থা তো থাকবেই। সব দেশের রাষ্ট্রনেতারা নিজেদের সঙ্গে করেও পর্যাপ্ত নিরাপত্তা নিয়েই দেশে এসেছেন। আমেরিকার রাষ্ট্রপ্রতি জো বাইডেনও এর ব্যতিক্রম নন। সকলের নজর কেড়েছে আমেরিকার রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীদের হাতে থাকা কালো ব্রিফকেসটার দিকে। আপনি কি জানেন ওই ব্রিফকেসটাকে কি বলে? কি রয়েছে সেই ব্রিফকেসে? চলুন জেনে নেওয়া যাক..

ওই ব্রিফকেসটার পোশাকী নাম পরমাণু ফুটবল বা অ্যাটমিক ফুটবল। পটাসের বাসভবন হোয়াইট হাউসে থাকে এই ব্রিফকেসটি। মার্কিন রাষ্ট্রপতি যেখানেই যান সেখানেই তাঁর সঙ্গে দেখা যায় এই ব্রিফকেসটি। মার্কিন রাষ্ট্রপ্রধান যতটা নিরাপত্তা পান এই ব্রিফকেস বহনকারীও সেই নিরাপত্তা পেয়ে থাকেন। ওই ব্রিফকেসের মধ্যে থাকে গোল্ড কোডস বা বিস্কুট। যার ৫ ইঞ্চি লম্বা ও ৩ ইঞ্চি চওড়া। সেই গোল্ডেন কোডসের মধ্যে কিছু বিশেষ কোড রয়েছে। যেগুলি ছাড়া পরমাণু অস্ত্র ব্যবহার করা অসম্ভব।
আরও পড়ুন মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল

এটি সর্বদা পটাসের কাছে সুরক্ষিত থাকে। বলা হয় এই ব্রিফকেসটি আমেরিকার পরমাণু শক্তির নিয়ন্ত্রক। বিভিন্ন দেশে ভ্রমনের সময় আমেরিকার রাষ্ট্রপতি পরমাণু শক্তি কোনও দেশের উপর নিক্ষেপ করতে পারেন। ব্রিফকেসটির চালিকাশক্তি বিস্কুট। যদি ব্রিফকেসটি শত্রু দেশের হাতে চলে যায়, বিস্কুট পাওয়া না গেলে কোনও কাজে লাগবে না। ২০০০ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপ্রধান বিল ক্লিনটন বিস্কুটটি হারিয়ে ফেলেছিলেন। তারপর থেকে এর সুরক্ষা বাড়ানো হয়।

জি-২০ বৈঠকে বাইডেনের সঙ্গে ব্রিফকেসটিরও দিল্লি ভ্রমণ হয়ে গেল। ব্রিফকেসটির ওজন প্রায় ২০ কেজি। এই ব্রিফকেসটির মধ্যে রয়েছে একটি ব্ল্যাকবুক। যেখানে বিস্তারিত লেখা রয়েছে বিশ্বের কোথায় কোথায় পরমাণু বোমা মোতায়েন করেছে ওয়াশিংটন। এমনকি ওই ব্ল্যাকবুকে বিভিন্ন খাপ রয়েছে। সেখানে লেখা হয়েছে পরমাণু বিস্ফোরণে পৃথিবী বা মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংসের পথে গেলে, দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেওয়া হবে। পরমাণু বিস্ফোরণের পর রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য কোন কোন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যেতে পারে।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?