সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বর: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাণিজ্যনগরী মুম্বই। একটি বহুতল আবাসনের লিফট ভেঙে মৃত্যু হল ৬ শ্রমিকের। আহত হয়েছেন আরও ২। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অদূরে থানে শহরে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকা ও এলাকা সংলগ্ন অঞ্চলে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

থানের বালকুম অঞ্চলে অবস্থিত ৪০ তলার বহুতলে এই দুর্ঘটনাটি ঘটেছে। বহুতলটির জল ছাদ নির্মাণের কাজ চলছিল। জানা গিয়েছে, সারাদিন কাজের পর লিফটে করে নিচে নামছিলেন শ্রমিক ও মিস্ত্রিরা। সেসময় লিফটটি ভেঙে পড়ে। লিফটের কোনও অংশ খুলে গিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধারের কাজ করছে বিপর্যয় মোকাবিলা দল।
আরও পড়ুন ভারতের সৌর অভিযান আদিত্য এল1 সফল ভাবে এগোচ্ছে

থানের রিজিওনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট সেলের (আরডিএমসি) প্রধান ইয়াসিন তাদভি জানিয়েছেন, “বালকুমের নারায়ণী স্কুলের পাশে সম্প্রতি ৪০ তলা রুনওয়াল আইরিন বিল্ডিংয় নির্মাণের কাজ শেষ হয়। ওই বিল্ডিংয়ের ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে৷ শ্রমিকরা কাজ শেষ করে নামার সময় লিফটের দড়ি ভেঙ্গে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বলকুম ফায়ার ব্রিগেডকে খবর দেন। বলকুম ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার ওমকার ভাইটি দ্রুত একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান।”


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর