Home » না খেলেই এশিয়ান গেমসের কোয়ার্টারে স্মৃতি মন্ধানারা

না খেলেই এশিয়ান গেমসের কোয়ার্টারে স্মৃতি মন্ধানারা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ সেপ্টেম্বর: এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে স্মৃতি মন্ধানারা। এশিয়ার সেরা চারটি ক্রিকেট দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। সেই দলগুলির মধ্যে রয়েছে ভারতের মেয়েরা। ভারত ছাড়াও সেরা চার দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে কোন দল কোন দলের মুখোমুখি হবে তাও নির্ধারণ করা হয়ে গিয়েছে।

গ্রুপ পর্বে খেলে আরও চারটি দল উঠেছে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে। এই চারটি দল হল মালেশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও থাইল্যান্ড। এশিয়ান গেমসের খেলাগুলি হবে টি-২০ ফরম্যাটে।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ভারতের মেয়েরা মুখোমুখি হবে মালেশিয়ার মেয়েরা। জাতীয় দল থেকে নির্বাসনে রয়েছেন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বাংলাদেশের বিরুদ্ধে অশোভন আচরণের জন্য শাস্তি পেয়েছেন কৌর। ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে স্মৃতি মন্ধানাকে। আগামী বৃহস্পতিবার সকাল ৬.৩০ টায় চিনের হাংজুতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই ম্যাচে জিততে পারলে শেষ চারে পৌঁছে যাবেন স্মৃতি মন্ধানারা।

আরও পড়ুন    বৃষ্টি ভেজা সন্ধ্যার টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক মাছের প্যাটিস

প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মেয়েদের বিরুদ্ধে নামছে পাকিস্তানের মেয়েরা। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি থাইল্যান্ডের মেয়েরা। ২২ সেপ্টেম্বর ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার। কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচে বাংলাদেশের মেয়েরা খেলবে হংকংয়ের মেয়েদের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে চার জয়ী দলকে নিয়ে হবে সেমিফাইনাল। আগামী ২৪ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। ২৫ সেপ্টেম্বর হবে এশিয়াডের ফাইনাল।

About Post Author