Home » আইসিসির বিচারে একদিনের ক্রিকেটে বিশ্বসেরা সিরাজ

আইসিসির বিচারে একদিনের ক্রিকেটে বিশ্বসেরা সিরাজ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ সেপ্টেম্বর: আইসিসির বিচারে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার মহম্মদ সিরাজ। সদ্য প্রকাশিত আইসিসির একদিনের বোলারদের তালিকায় পয়লা নম্বরে উঠে এলেন হায়দরাবাদি এক্সপ্রেস। এর আগে অষ্টম স্থানে ছিলেন তিনি। এশিয়া কাপের ফাইনালে প্রায় এক ওভারেই ধরাশায়ী করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারকে। বিশ্বকাপ শুরুর আগে নয়া পালক যুক্ত হল সিরাজের মুকুটে।

আরও পড়ুন    পেত্রাতোসের জোড়া গোল, ওড়িশাকে হারিয়ে এএফসি কাপে অভিযান শুরু মোহনবাগানের

এশিয়া কাপের ফাইনালে ভারতের জয়ের নায়ক। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরাজ বিক্রমে মাত্র ১৫.২ ওভারে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংস।
চতুর্থ ওভারে ছয় বলে নিয়েছিলেন ৪ টি উইকেট। বিশ্বের দ্রুততম পাঁচ উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায়ও নাম লিখিয়েছিলেন হায়দরাবাদের এই পেসার। ৭ ওভার হাত ঘুরিয়ে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন সিরাজ। এই রান আরও কিছুটা কম হতে পারত। বিরাট কোহলি ওভার থ্রো করায় চারটি রান বেশি খরচ করেন সিরাজ। সেই ম্যাচের পুরস্কার পেলেন ভারতীয় পেসার। আইসিসির বিচারে এই মুহূর্তে একদিনের সেরা বোলারদের তালিকার একনম্বরে উঠে এলেন তিনি। ক্রম তালিকায় পিছনে ফেললেন জস হেজেলউড, ট্রেন্ট বোল্ট, মুজিবুর রহমান, রশিদ খানদের।

আরও পড়ুন    খাদ্য দফতরের সক্রিয়তাকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রাহকদের টাকা বিলি করে খাদ্যসামগ্রী কিনে নিচ্ছেন রেশন ডিলাররা

এশিয়া কাপ চলাকালীন নবম স্থানে ছিলেন সিরাজ। একধাপে আট ধাপ পদোন্নতি হল তাঁর। এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নেওয়ায় রেটিং বেড়েছে তাঁর। এই মুহূর্তে সিরাজের রেটিং ৬৯৪। দ্বিতীয় স্থানে থাকা হেজেলউড অনেকটা পিছিয়ে রয়েছেন। অস্ট্রেলিয়ান বোলারের রেটিং ৬৭৮। ৬৭৭ পয়েন্ট পেয়ে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার ট্রেন্ট বোল্ট। চতুর্থ ও পঞ্চম স্থান দখল করে রয়েছেন দুই আফগান বোলার। ৬৫৭ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন মুজিবুর রহমান। ৬৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রশিদ খান।

About Post Author