সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বরঃ বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় একটু ভাজাভুজি না খেলে চলেই না। সন্ধ্যার টিফিনে চা-এর সঙ্গে একটু টা না থাকলে আড্ডা জমতেই চায় না। সন্ধ্যার টিফিনে সবসময় চপ, মুড়ি মাখা খেতে কারোরই ভাল লাগে না। নতুন কিছু খেলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাছের প্যাটিস। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মাছের প্যাটিস। চিকেন বা ভেজিটেবল প্যাটিস তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন লোভনীয় মাছের প্যাটিস। বাড়ির ছোটরা একবার এই মাছের প্যাটিস খেলে আর ভুলতে পারবে না। মাছের প্যাটিস বানানোর জন্য রইল খুব সহজ একটি পদ্ধতি-

আরও পড়ুন রাস্তার উপর ময়লা ফেলা নিয়ে বিতর্ক, রাতের কলকাতায় ফের চলল গুলি
উপকরণ
ভেটকি মাছ- ৬ পিস
ময়দা-৫ কাপ
আদা ও রসুন বাটা- ২ টেবিল চামচ
পেঁয়াজ ও লঙ্কা কুচি- হাফ কাপ
গাজর কুচি-হাফ কাপ
ক্যাপসিকাম কুচি- হাফ কাপ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
ভাজা জিরে গুঁড়ো- ২ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো-হাফ চামচ
গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
নুন- পরিমাণ মত

পদ্ধতি
প্রথমেই মাছের মধ্যে নুন ও গোলমরিচ দিয়ে মাখিয়ে সেদ্ধ করে নিন। এবার একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে নুন ও তেল দিয়ে শুকনোতেই ভালো করে মিশিয়ে নিন। তারপর পরিমাণ মত জল দিয়ে ভালো করে ময়দা মেখে নিন। এবার এটি ১৫ মিনিট মত ঢেকে রেখে দিন। এবার একটি পাত্রে তেল গরম করে তাতে আদা রসুন বাটা আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর একটু ভাজা হলেই সেদ্ধ মাছ আর পেয়াঁজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এটি কিছুক্ষন রান্না করার পরেই সামান্য জল দিয়ে পরিমাণ মত হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করে নিন। এরপর রান্না হয়ে গেলে গাজর ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে রান্না করে ৫ মিনিট হালকা আঁচে রেখে দিন। এবার ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে লুচির আকারে বেলে নিতে হবে। এবার মাঝে পূর দিয়ে ভালো করে প্যাটিস এর আকারে করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে প্যাটিসগুলি উল্টে পাল্টে ভেজে নিন। ব্যস, তৈরি মাছের প্যাটিস। সন্ধ্যেবেলায় সস বা মেয়োনিজ সহযোগে গরম গরম পরিবেশন করুন মাছের প্যাটিস।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি