Home » এশিয়াডে ভারতের সোনা জয়ের নায়ক বাংলার তিতাস, চুঁচুড়ার সাধু বাড়িতে উৎসবের মেজাজ

এশিয়াডে ভারতের সোনা জয়ের নায়ক বাংলার তিতাস, চুঁচুড়ার সাধু বাড়িতে উৎসবের মেজাজ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,২৬ সেপ্টেম্বর: চিনে আয়োজিত ১৯ তম এশিয়াডে ফেভারিট হিসাবে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সেই মর্যাদা ধরে রাখলেন ভারতের মেয়েরা। সেই জয়ের অন্যতম কাণ্ডারি বাংলার মেয়ে তিতাস সাধু। ফাইনালে যার আগুনে বোলিংয়ের সামনে ছাড়খাড় হয়ে গেল শ্রীলঙ্কা। বাড়ির মেয়ের সাফল্যে খুশি গোটা সাধু পরিবার। মঙ্গলবার সেই আনন্দের চিত্রটাই ডেখা গেল চুঁচুড়ার সাধু পরিবারে।

উৎসবে তো অনেকেই মাতেন। কিন্তু চুঁচুড়ার সাধু বাড়ির উৎসবটা একেবারে অন্যরকম। এর আগে বাংলার কোনও মেয়ে এশিয়াডে ক্রিকেটে সোনা জয় করে আনতে পারেননি। চিনে ১৯ তম এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল ফেভারিট হিসাবে সোনা জিতেছে। সোনাজয়ী ভারতীয় দলের সদস্যদের মধ্যে রয়েছেন বাংলার তিতাস সাধু। তিতাস ছাড়াও আর একজন বাঙালী মেয়ে রিচা ঘোষও ছিলেন দলে। এশিয়া কাপের ফাইনালে সেরার খেতাব পেয়েছেন তিতাস সাধু। অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিতাস। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে তিতাস চার ওভার বল করে ছয় রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম বাঙালী ক্রিকেটার হিসেবে ফাইনালে জিতেছিলেন সেরার পুরস্কার। এশিয়ান গেমসের ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিতাস। ফাইনালে চার ওভার বল করে এক ওভার মেডেন, ছয় রান দিয়ে তিন উইকেট নিয়ে একাই শ্রীলঙ্কার সোনা জয়ের স্বপ্ন শেষ করে দেন চুঁচুড়ার মেয়ে। আর মাত্র তিনদিন পর ১৯ বছরে পা দেবেন তিতাস। তার আগে দেশের হয়ে এশিয়ান গেমসে সোনা জিতলেন তিনি। তিতাসের পারফরমেন্সে খুশি তার কোচ,পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

আরও পড়ুন: দাপুটে বোলিং তিতাসের, এশিয়াডে দ্বিতীয় সোনা জয় ভারতের

বিশ্বকাপের ফাইনালে ও এশিয়ান গেমসের ফাইনাল জোড়া সাফল্য। ইতিমধ্যে অনেকে তিতাসকে বলছেন লম্বা রেসের ঘোড়া। অনেকে আবার বাংলার আর এক পেস বোলার ঝুলনের সঙ্গে তাঁর তুলনা করছেন। যদিও এই তুলনায় নিজের থেকেও অগ্রজ তিতাসকেই এগিয়ে রাখছেন বিনয়ী ঝুলন।

About Post Author