স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বর: এশিয়াডে ফের ১৬ গোল ভারতীয় পুরুষ হকি দলের। মঙ্গলবার চিনের হাংজুতে ১৬-১ গোলে সিঙ্গাপুরকে হারাল হরমনপ্রীতরা। ভারতের হয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক হরমনপ্রীত এবং মনদীপ সিং। প্রথম দুটি ম্যাচে বিশাল ব্যবধানে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত।

আরও পড়ুন: চীনের দক্ষিণাঞ্চলে গুইঝো প্রদেশের কয়লা খনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত অন্তত ১৬
এশিয়াডে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় পুরুষ হকি দল। প্রথম ম্যাচে ভারতের দাপটে ১৬-০ গোলে হারতে হয়েছিল উজবেকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে সেই গোলের ধারা বজায় রেখে জিতলেন হরমনপ্রীতরা। দ্বিতীয় ম্যাচে ভারতীয়দের প্রবল চাপের কাছে উড়ে গেল সিঙ্গাপুর। যদিও প্রথম ম্যাচের মত এদিন শুরু থেকে গোলের দেখা পায়নি ভারত। ম্যাচে ১২ মিনিটে প্রথম কোয়ার্টারের একমাত্র গোলটি করেন মনদীপ। ভারতীয় আক্রমণকে প্রথম কোয়ার্টারে রুখে দিতে সক্ষম হয় সিঙ্গাপুর। তবে দ্বিতীয় কোয়ার্টার থেকে ভারতের সামনে আর কোনও রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সিঙ্গাপুর। দ্বিতীয় কোয়ার্টারে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ললিত। এই ম্যাচে ভারতীয় শিবিরের হয়ে জোড়া হ্যাটট্রিক হয়। একটি হ্যাটট্রিক করেন অধিনায়ক হরমনপ্রীত। দ্বিতীয় হ্যাটট্রিকটি মনদীপের। ভারতের হয়ে এই ম্যাচে গোল পেয়েছেন সুমিত, গুরজন্ত, বরুণ, শামশের, অমিত এবং অভিষেক। খেলার গতির অনেকটা বিপরীতে গিয়ে একটি গোল শোধ করে সিঙ্গাপুর। গোল করেন মুহাম্মদ।

আরও পড়ুন: এশিয়াডে উজবেকিস্তানকে ১৬ গোলের মালা ভারতের
এশিয়াডে নক আউট পর্বে যাওয়ার জন্য ভারতের কাছে আগামী দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচে বৃহস্পতিবার হরমনপ্রীতরা মুখোমুখি হবে শক্তিশালী জাপানের। শনিবার ভারত খেলবে এশিয়ান গেমসের অন্যতম শক্তিশালী পুরুষ হকি দল পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক