Home » দীর্ঘ সাত বছর পরে বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল, দেখে নিন পাকিস্তান স্কোয়াড ও তাদের ক্রীড়াসূচী

দীর্ঘ সাত বছর পরে বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল, দেখে নিন পাকিস্তান স্কোয়াড ও তাদের ক্রীড়াসূচী

সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : দীর্ঘ সাত বছর পরে আবার ভারতের মাটিতে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল।ভারতে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভিসা ইস্যু করার একদিন পরে, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল অবশেষে বুধবার  হায়দ্রাবাদে পৌঁছেছে।

অনেক অসুবিধা ও টালবাহানা কাটিয়ে সাত বছরের মধ্যে প্রথমবার ভারত সফরে এসেছে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ শেষ হওয়ার পর, পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আইসিসি বিশ্বকাপের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সংস্করণ আয়োজন করতে প্রস্তুত যা ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে।পাকিস্তান ক্রিকেটের তরফে সামাজিক প্রচারমাধ্যম X(  আগের টুইটার পেজে ) সাইটে বলা হয়েছে ভারতের আসার পরে তাঁরা উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।

কুটনৈতিক স্তরে অনেক চাপানউতোর চলার পরে পাকিস্তান ভারতের মাটিতে পা রেখেছে । কারণ পাকিস্তান ক্রিকেট দলের ভারতে খেলা নিয়ে বিশেষ কয়েকটি সমস্যার জট দেখা দেয় । জট কাটাতে উদ্যোগী হয় দুইদেশ এবং নিরাপত্তাজনিত আশ্বাসের পর পিসিবি বাবর আজমের দলকে ভারতে পাঠাতে রাজি হয়। তবে ভিসা পেতে সমস্যায় পড়ে পাকিস্তানি দল। সে সমস্যা মিটে যাওয়ায় ভারতে এসে পৌঁছেছে পাকিস্তান দল।

পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড

ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য পা রাখা পাকিস্তান স্কোয়াডে একটি ১৫ সদস্যের দলে রয়েছেন : বাবর আজম (অধিনায়ক ), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, সালমান আলি আগা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম

দলের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন

মহম্মদ হ্যারিস , আবরার আহমেদ ও জামান খান রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে সফর করবেন।

২০২৩ একদিনের বিশ্বকাপে পাকিস্তান: সম্পূর্ণ খেলার তালিকা

২০২৩ একদিনের বিশ্বকাপে পাকিস্তান তাদের নয়টি লিগ ম্যাচ খেলবে পাঁচটি ভিন্ন ভেন্যুতে।
(সমস্ত সময় স্থানীয়)

অক্টোবর ৬: পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, হায়দ্রাবাদ, দুপুর ২টা

অক্টোবর ১০: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, হায়দ্রাবাদ, দুপুর ২টা

অক্টোবর ১৪: পাকিস্তান বনাম ভারত, আহমেদাবাদ, দুপুর ২টা

অক্টোবর ২০: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, বেঙ্গালুরু, দুপুর ২টা

অক্টোবর ২৩: পাকিস্তান বনাম আফগানিস্তান, চেন্নাই, দুপুর ২টা

২৭ অক্টোবর: পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, চেন্নাই, দুপুর ২টা

৩১ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ, কলকাতা, দুপুর ২টা

নভেম্বর ৪: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, বেঙ্গালুরু, সকাল ১০:৩০

১১ নভেম্বর: পাকিস্তান বনাম ইংল্যান্ড, কলকাতা, দুপুর ২টা

পাকিস্তান ১৬ নভেম্বর কলকাতায় তাদের সেমিফাইনাল খেলবে দুপুর ২ টো থেকে, যদি তারা যোগ্যতা অর্জন করে।।

আরও পড়ুন :এশিয়ান গেমসে এবার সিঙ্গাপুরকে ১৬ গোল ভারতের

About Post Author