স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর: লিগ কাপে বড় অঘটন। লিগ কাপ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। নিউক্যাসেলের বিরুদ্ধে হারল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ম্যাচের ফল নিউক্যাসেলের পক্ষে ১-০। ম্যাঞ্চেস্টার সিটির বিদায়ের দিনে হারতে জয় পেয়ে চতুর্থ রাউন্ডে গিয়েছে লিভারপুল, আর্সেনাল ও চেলসি।

সেন্ট জেমস পার্কে বুধবার নিউক্যাসেলের বিরুদ্ধে নামে পেপ বাহিনী। লিগ তালিকার শীর্ষে রয়েছে সিটি। হাল্যান্ড, ফোডেন, ওয়াকার-সহ একাধিক ফুটবলারকে প্রথম একাদশে রাখেননি সিটি কোচ। তবুও এই ম্যাচে ফেভারিট ছিল সিটিজেনরা। বাকি দল নিয়ে প্রথমার্ধে ইতিবাচক ফুটবল খেলে সিটি। তবে গোলের সন্ধান পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে নিউক্যাসেলের হয়ে একমাত্র গোলটি করেন আলেক্সান্ডার ইসাক। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে জান ইসাক। বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি সুইডিশ তারকা। দ্বিতীয়ার্ধে ডকু এবং ফোডেনকে মাঠে নামান কোচ গুয়ার্দিওলা। তারপর দুটি দল আরও কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। এই জয়ের ফলে নিউক্যাসেল মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। গতবার এই নিউক্যাসেলকে হারিয়ে লিগ কাপ জিতেছিল এরিক টেন হ্যাগের দল।

আরও পড়ুন: লা লিগায় দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার, ২ গোলে পিছিয়ে পড়েও জিতলেন লেভানডস্কিরা
লিগ কাপের অন্য একটি ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে লিভারপুল। যদিও অ্যানফিল্ডে প্রথমে গোল করে এগিয়ে যায় লেস্টার সিটি। ক্যাসি ম্যাকটি গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান ডাচ ফরওয়ার্ড গাকপো। ম্যাচের ৭০ মিনিটে অল রেডদের হয়ে ব্যবধান বাড়ান সোবোসলাই। হাঙ্গেরির ফুটবলার দুরন্ত গোল করেন। ম্যাচের ৮৯ মিনিটে পর্তুগিজ ফুটবলার জোতার গোলে জয় নিশ্চিত হয় লিভারপুলের। ২০০০ সালের পর অ্যানফিল্ডে প্রথম জয় পাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় লেস্টার সিটির। চতুর্থ রাউন্ডে লিভারপুল মুখোমুখি হবে বর্নমাউথের।

অপরিদকে লিগ কাপে জয় পেয়েছে আর্সেনালও। ৮ মিনিটে নেলসনের গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে গানার্সরা। চতুর্থ রাউন্ডে আর্সেনাল খেলবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। জয় পেয়েছে চেলসিও। ব্রাইটনকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন নিকোলাস জ্যাকসন। চতুর্থ রাউন্ডে চেলসির প্রতিপক্ষ ব্ল্যাকবার্ন রোভার্স।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার