Home » পাঞ্জাবে মাদক চোরাচালান মামলায় কংগ্রেস নেতা গ্রেফতার ও নেতার পাল্টা অভিযোগ ইন্ডিয়া জোটে কতটা প্রভাব ফেলতে পারে?

পাঞ্জাবে মাদক চোরাচালান মামলায় কংগ্রেস নেতা গ্রেফতার ও নেতার পাল্টা অভিযোগ ইন্ডিয়া জোটে কতটা প্রভাব ফেলতে পারে?

সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : জোটে জটের আশঙ্কা।পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে  অপহরণের মৌখিক অভিযোগ আনলেন কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরা যাকে বৃহস্পতিবার পাঞ্জাব পুলিশ মাদক চোরাচালান ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল । বৃহস্পতিবার ভোরবেলার একটি অভিযানে, পাঞ্জাব পুলিশের একটি দল খাইরার বাসভবনে পৌঁছে এবং ফাজিলকার জালালাবাদে  সালে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের অধীনে ২০১৫ সালে নথিভুক্ত একটি পুরানো মামলার বিষয়ে একটি অভিযান চালায়।  ধৃত সুখপাল সিংহ এবার রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করলেন পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ লিখিতভাবে  দায়ের করার জন্য। ফলে আপ – কংগ্রেসের পাঞ্জাবে সমীকরণ আরও হয়েছে ঘোরালো যা ইন্ডিয়ার জোটে আনতে পারে বোঝাপড়ার অভাব, অবিশ্বাস।

খাইরার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের মধ্যে রয়েছে চোরাকারবারীদের একটি আন্তর্জাতিক চক্রকে সমর্থন করা, তাদের আশ্রয় দেওয়া এবং মাদক পাচারকারীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া। তদন্ত সংস্থার চার্জশিট অনুসারে, প্রাপ্ত তহবিল সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত হয়েছিল।

পুলিশ যখন তাঁর বাড়িতে হানা দেয় তখন কংগ্রেস নেতা একটি ফেসবুক লাইভ করছিলেন।ভিডিওতে খাইরাকে পুলিশের সঙ্গে তর্ক করতে দেখা গেছে। পুলিশ আধিকারিককে তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায়।ডিএসপি আচরু রাম শর্মাকে ভিডিওতে দেখা যায় যে খাইরাকে বলছেন -‘একটি পুরানো মাদক চোরাচালান মামলায় একটি এসআইটি গঠন করা হয়েছে।”

এই গ্রেফতারের ঘটনা লোকসভা ভোটের আগে  ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে মনে করা হয়েছিল । কংগ্রেস -আপ বিরোধ বিরোধ আরও প্রবল আকার নিয়েছে সুখপাল sকংগ্রেসি নেতার  গ্রেফতারের ফলে আপ (AAP) এবং কংগ্রেসের সম্পর্ক আরও খারাপ হবে বলে  মনে করা হচ্ছে।যারা ইন্ডিয়া জোট গঠন করতে একত্রিত হয়েছে তাদের মধ্যে রাজ্যস্তরে  হলেও সাপে-নেউলে সম্পর্ক তৈরি হলে তা বৃহত্তর ক্ষেত্রে  প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।কংগ্রেসের রাজ্য ইউনিট পাঞ্জাবে আপ  দলের সাথে কোনও জোট বা আসন ভাগাভাগির ব্যবস্থার বিরোধিতা করেছে।

আরও পড়ুন গাইঘাটায় বৃদ্ধাকে পিটিয়ে খুনে মদতের অভিযোগ, শাসক দলের নেতার বাড়ি ঘেরাও

About Post Author