Home » উত্তরপ্রদেশ : খুনের পাল্টা এক পরিবারের ৫ সদস্যকে খুন করল উন্মত্ত জনতা

উত্তরপ্রদেশ : খুনের পাল্টা এক পরিবারের ৫ সদস্যকে খুন করল উন্মত্ত জনতা

সময় কলকাতা ডেস্ক, ২ অক্টোবর : আবার  খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। প্রতিশোধ নেওয়ার বাসনায় রক্তপিপাসু হয়ে উঠল উন্মত্ত জনতা । সূত্রের খবর, জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তির খুনের পরে পরিবারের ৫ সদস্যকে হত্যা করেছে উন্মত্ত জনতা। সোমবার উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার ঘটনা।

পুলিশ জানিয়েছে, জনৈক সত্য প্রকাশ দুবে এবং তার সহযোগীরা প্রথমে প্রেমচাঁদ যাদবকে ইট ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে যার ফলে তাঁর মৃত্যু হয়।এরপরে স্থানীয় জনতা উন্মত্ত হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, দেওরিয়া জেলার ফতেহপুর গ্রামে একটি বিতর্কিত জমি নিয়ে বিতর্কের পর সত্যপ্রকাশ দুবে ও তার দলবলের হাতে ৫০ বছর বয়সী প্রেমচাঁদ যাদবের খুন হওয়ায়, হত্যার প্রতিশোধ নিতে উন্মত্ত জনতা সত্যপ্রকাশের বাড়িতে হামলা করে। এই প্রতিশোধের ঘটনায় পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, সত্যপ্রকাশ দুবে এবং তার সহযোগীরা প্রথমে ইট এবং ধারালো অস্ত্র দিয়ে প্রেম চাঁদ যাদব  কে আক্রমণ করেছিল যার ফলে তার মৃত্যু হয়েছিল।প্রেমচাঁদ যাদবের বাড়ি এলাকার যাদবটোলায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে  যাদবটোলার দুই ডজনেরও বেশি বাসিন্দা দুবের বাড়িতে আক্রমণ করে। সত্যপ্রকাশ,সত্যপ্রকাশের ৫২ বছর বয়সী স্ত্রী এবং তাদের ১০ থেকে ১৮ বছর বয়সী তিন সন্তানকে হত্যা করে উন্মত্ত জনতা। এলাকায় বিরাট উত্তেজনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার খবর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কানে যায় এবং তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইন্সপেক্টর জেনারেল জে রবীন্দ্র গৌর এবং বিভাগীয় কমিশনার অনিল ধিংরাকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি জেলা শাসক অখণ্ড প্রতাপ ঘটনাস্থলে রয়েছেন।

আরও পড়ুন :লস্কর-ই-তৈবার জঙ্গি নেতা মুফতি কায়সার ফারুককে করাচিতে হত্যা

About Post Author