সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বরঃ আগামী ৩ অক্টোবর লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছে ইডি। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। যদিও অভিষেক হাজিরা দেবেন কিনা তা নিয়ে জোর জল্পনাও শুরু হয়েছিল। তিনি ইডি দফতরে হাজিরা দিচ্ছেন কি না তা স্পষ্ট করেননি। কেননা ওইদিনই আবার তৃণমূলের দিল্লিতে ধরনার কর্মসূচি রয়েছে। এসবের মাঝেই শুক্রবার এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়ে দিল, ৩ অক্টোবর তিনি ইডির তলবে হাজিরা দিতে পারবেন না। কারণ, সেসময় তিনি দিল্লিতে ধরনার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘সব বাধার মধ্যেই বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কোনও লাভ হবে না। বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য পৃথিবীর কোনও শক্তি আমায় দমাতে পারবে না। ২ ও ৩ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব। পারলে আমাকে আটকে দেখান।’

এদিকে, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি-র স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এবার অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী সপ্তাহে তাঁদের ইডি দফতরে তলব করা হয়েছে। কয়েকদিন আগেই ইডি, সিবিআই আধিকারিকদের আদালতে ডেকে পাঠান কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এমনকী ২৫ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সব ডিরেক্টর ও উচ্চ পদস্থ কর্মীদের সম্পত্তির খতিয়ান কোর্টে জমা দেয় ইডি। সেখানে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জানতে চান বিচারপতি। কেননা লতা তিনিও লিপস অ্যান্ড বাউন্ডসের অন্যতম ডিরেক্টর ছিলেন বলে জানা গিয়েছে। ২৯ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য আদালতে দেওয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন ছাত্রমৃত্যুর ঘটনায় ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, অপরাধীদের কড়া শাস্তির আশ্বাস অমিত শাহের
উল্লেখ্য, এর আগে ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠক ছিল। এই কমিটির সদস্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এই বৈঠকে তাঁর যোগ দিতে যাওয়ার কথাও ছিল। তাৎপর্যপূর্ণভাবে সেইদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল ইডি। এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। আমি ওই কমিটির একজন সদস্য। ওইদিনই আমাকে তলব করেছে ইডি। একটু আগেই আমাকে ইডির তরফে নোটিস পাঠানো হল।’ জানা গিয়েছে, লিপস এন্ড বাউন্ডস সংস্থার একটি মামলার শুনানিতে ইডি জানিয়েছিল, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ওই সংস্থার সিইও পদে রয়েছেন। এরপরেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না। ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার আগেই তলব করা হয়েছিল অভিষেককে।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
কেক কেটে ঈদ উদযাপন
আরেকটি পদত্যাগ, এবার শান্তনু সেন