সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বর : ভারতের ইউটিলিটি অলরাউন্ডার অক্ষর প্যাটেল বিশ্বকাপে ভারতীয় দলে নেই। কেন তিনি ইউটিলিটি অলরাউন্ডার হিসেবে বিবেচিত হন জানতে হলে সম্প্রতি হয়ে যাওয়া এশিয়া কাপ এবং তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরমেন্সের দিকে নজর রাখতে হবে। তাঁর না থাকা কতটা প্রভাব ফেলবে এবারের বিশ্বকাপে?
এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভারতের ফাইনাল ওঠার ক্ষেত্রে বাধা তৈরি করে নি। ভারত দ্বিতীয় সারির দল নামিয়ে ছিল সে ম্যাচে। তবুও জেতার চেষ্টা করেছিল ভারতীয়রা। বিশেষত শুভমান গিল ও অক্ষর প্যাটেলের মধ্যে চেষ্টা ছিল। শুভমান গিল শত রান করেছিলেন । বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল হাতে সফল না হলেও ব্যাট হাতে জ্বলে উঠতে চেষ্টা করেছিলেন অক্ষর। ক্রিজে টিকে থাকার চেষ্টা নিজেকে আহত করে ফেলেন সেই ম্যাচে। ভারত সেই ম্যাচ জিততে পারে নি। ৭ রানে ভারত হেরে যায়। মাঝখান থেকে আহত অক্ষর প্যাটেল ছিটকে যান প্রতিযোগিতা থেকে।এশিয়া কাপ খেলতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে। বিশ্বকাপ শুরুর আগেও নিজেকে সুস্থ করে তুলতে পারেনি অক্ষর।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিশ্বকাপে অক্ষর প্যাটেল এর জায়গায় রিপ্লেসমেন্ট কে হবেন! ওয়াশিংটন সুন্দর নাকি অন্য কেউ। স্পিন বলের পাশাপাশি ব্যাটিংয়ে দক্ষতাও এক্ষেত্রে মাপকাঠি ছিল। তরুণ ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও প্রবীণ রবিচন্দ্রন আশ্বিনকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলিয়ে দেখে নেয় ভারতীয় নির্বাচকমন্ডলী ও থিঙ্ক ট্যাংক। তারা যেটুকু পরখ করার সুযোগ পান তার ভিত্তিতে বিশ্বকাপ দলের সুযোগ পেয়ে যান ৩৭ বছরের রবিচন্দ্রন আশ্বিন।
২৯ বছর বয়সী অক্ষর প্যাটেলের চেয়ে আশ্বিনের বোলিংয়ে ভেদশক্তি বেশি হলেও অক্ষর উইকেট টু উইকেট বল করে রান আটকে রেখে কৃপণ বল করায় দক্ষ। সবচেয়ে বড় কথা, ছয় মারার বিষয়ে অক্ষর অনেক বেশি সিদ্ধহস্ত। এইজন্যই একদিনের ক্রিকেটে বা টি টোয়েন্টি ক্রিকেটে এখন অক্ষর ইউটিলিটি ক্রিকেটার হিসেবে গণ্য।টেস্ট ম্যাচ হলে আশ্বিন যেমন বোলিং বা ব্যাটিংয়ের দিক থেকে অক্ষর প্যাটেলের চেয়ে এগিয়ে থাকবেন তেমন ওডিআই ম্যাচে অলরাউন্ড পারফরমেন্সের ক্ষেত্রে অক্ষর প্যাটেল কিছুটা হলেও এগিয়ে থাকবেন কারণ তার ব্যাটিং। মাত্র ৫৪ টি ম্যাচ খেলে ২৪ টি ছয় মেরেছেন অক্ষর। একদিনের ক্রিকেটে শতাধিক ম্যাচ খেলা আশ্বিনের ছয় মাত্র ৭ টি।অথচ টেস্টে অক্ষরের সেঞ্চুরি না থাকলেও আশ্বিন ৫ টি সেঞ্চুরি করেছেন। কিন্তু ক্রিকেটের সর্বস্তরে অক্ষরের ব্যাটিং স্ট্রাইক রেট অনেকটাই বেশি। স্বাভাবিকভাবেই কম বলে বেশি রান তোলার ক্ষেত্রে লোয়ার মিডল অর্ডারে অক্ষরের রিপ্লেসমেন্ট আশ্বিন হতে পারেন না। ৫৪ টি একদিনের ম্যাচে ৫৯ টি উইকেট পেয়েছেন অক্ষর। আশ্বিন ১১৫ টি একদিনের ম্যাচে ১৫৫ টি উইকেট পেয়েছেন। বোলার হিসেবে আশ্বিন বেশ কিছুটা এগিয়ে থাকায় স্বাভাবিকভাবেই আশা করা যায় যে বল হাতে জ্বলে উঠতেইপারেন আশ্বিন। বিপদের সময় উইকেট বাঁচিয়ে স্কোরবোর্ড সচল রাখতেও তিনি পারবেন। তবুও বোলার হিসেবে কাজ চালিয়ে দেওয়ার ক্ষমতা রাখা অক্ষর বিগ-হিটার যা আশ্বিন নন। ইনিংসের শেষের দিকে দ্রুত রান তোলার ক্ষেত্রে অক্ষর প্যাটেলের অভাব বিশ্বকাপে অনুভূত হওয়ার আশঙ্কা তাই উড়িয়ে দেওয়া যায় না। তাঁর চোট-আঘাত অক্ষরকে ভারতের হয়ে এবারের মত বিশ্বকাপ খেলার গৌরব ও কৃতিত্বের থেকে দূরে সরিয়ে রাখল। অন্যদিকে, কুলদীপ -বুমরা- সিরাজের আগে নির্ভরযোগ্য বিগহিটার অক্ষরের দলে না থাকা ভারতের পক্ষে অবশ্যই ক্ষতি ।।


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ