সময় কলকাতা ডেস্ক,২ অক্টোবর : নিম্নচাপের প্রভাব থেকে এখনই মুক্তি মিলছে না বঙ্গের। নিম্নচাপের প্রভাব গত দুদিন ধরেই লক্ষ্য করা গিয়েছে। শনি ও রবিবার প্রায় সব জেলায় বৃষ্টি হয়েছে।বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বঙ্গের বিভিন্ন জেলায়। অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতর থেকে। দক্ষিণবঙ্গে আপাতত বুধবার পর্যন্ত বৃষ্টি চললেও উত্তরবঙ্গের বৃষ্টি আরেকদিন দীর্ঘায়িত হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরও ঝাড়গ্রামে। মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে এই চারটি জেলায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি সোমবার দিনটিতে হবে।মঙ্গলবারের পরেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার এই তিনটি জেলায়ভারী বৃষ্টি মঙ্গলবারের পরেও চলবে। বুধবারে বৃষ্টি বাড়বে বলেই মনে করছে, আবহাওয়া দফতর।।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র