স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ অক্টোবর: এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে সোনা থেকে এক কদম দূরে ভারত। সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে উড়িয়ে দিলেন রুতুরাজ (Ruturaj Gaikwad) গায়কোয়াড়েরা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে মাত্র ৯৬ রানে। মাত্র ৯.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ভারত।

বিশ্বকাপের চলতি এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাঠায়নি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। তবুও এশিয়ান গেমসের ফাইনালে উঠতে সমস্যা হল না ভারতের। শুক্রবার চিনের মাঠে প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হয় বাংলাদেশের। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। খেলার শুরু থেকে ক্রমাগত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা টাইগাররা। ভারতের হয়ে প্রথম উইকেট নেন সাই কিশোর। বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফেরান কিশোর। সেই ধাক্কা সামাল দিতে পারেনি পড়শি দেশ। ষষ্ঠ ওভারে জোড়া উইকেট নিয়ে ফের বাংলাদেশকে ধাক্কা দেন ওয়াসিংটন সুন্দর। ভারতের স্পিন বোলিংয়ের সামনে টিকতেই পারেননি সইফ হাসানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন জাকের আলির। ২৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষদিকে ৬ বলে ১৪ রান করে যান রাকিবুল হাসান। এই তিনজনের মিলিত প্রয়াসেও তিন অঙ্কের রান তুলতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে তাঁরা।

আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নিউজিল্যান্ড
বাংলাদেশের ৯৭ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারে বিনা রানে ডাগআউটে ফেরেন যশস্বী জয়সওয়াল। যদিও ভারতের জিততে কোনও অসুবিধা হয়নি। দ্বিতীয় উইকেটে অপরাজিত থেকে ভারতেকে জয়ের রানে পৌঁছে দেন অধিনায়ক রুতুরাজ ও তিলক বর্মা। ৪০ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক। ৪ টি চার ও ৩ টি ছয় মারেন রুতুরাজ। অপরদিকে তিলক অপরাজিত থাকেন ৫৫ রানে। ২ টি চার ও ৬ টি ছক্কা মারেন তিলক। মাত্র ৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেন রুতুরাজরা। এশিয়ান গেমসে ক্রিকেট দল সোনা জিতেছে ভারতের মেয়েরা। এ বার সোনা জয়ের খুব কাছে পৌঁছে গেল ভারতের ছেলেরাও। ফাইনালে ভারতকে খেলতে হবে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের। যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব