Home » পুজোর সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পাতে রাখুন এই খাবার

পুজোর সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পাতে রাখুন এই খাবার

সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবরঃ পুজোর সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিজেদের ওপর একটু বাড়তি নজর দিতে হয়। কেননা ডায়াবেটিস এমন একটি রোগ যা পুরোপুরি নিরাময় করা কখনোই সম্ভব নয়। এই রোগ দিন যত যায়, ততই মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা দেহের রক্তে শর্করার মাত্রা বাড়াতে এবং দেহের পর্যাপ্ত ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। যদিও এই রোগটি পরিচালনা করা কঠিন তবে অসম্ভব নয়। পুজোর সময় একটু অনিয়ম হবেই। তাই এই সময় সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্রেকফাস্টে পাতে এমন কিছু খাবার রাখতে হবে, যা প্রোটিন সমৃদ্ধ। দেখে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি কি খাবার পাতে রাখা উচিত-

ডিম খান
ডিম শরীর সুস্থ রাখার কাজে দারুণ কার্যকরী। এক্ষেত্রে ২টি ডিমের সাদা অংশে থাকে প্রায় ১৩ গ্রাম প্রোটিন। সপ্তাহে প্রতিদিন আপনি সকালে দুটি ডিমের সাদা খেতে পারেন।
পর্যাপ্ত পরিমাণে জল
পুজোর সময় বাইরে বেরোলে পর্যাপ্ত জলপান করতে হবে। ডায়াবিটিস রোগীরা পুজোর দিনে অন্ততপক্ষে ২ থেকে ৩ লিটার জলপান করুন। এতে ডায়াবেটিস কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে।

আরও পড়ুন    নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া, সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক

দই খান
দইয়ের মতো উপকারী খাবার খুব কমই রয়েছে। পেটের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে দই। এই খাবারে থাকে ভালো পরিমাণে ল্যাকটোব্যাসিলাস। এটা হল প্রোবায়োটিক। এই ভালো ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। তাই সুস্থ থাকতে দই আপনাকে রোজ খেতে হবে।

দুধ খান
দুধের মতো সুষম খাদ্য অন্য কিছু নেই। শরীর সুস্থ রাখার কাজে দারুণ কার্যকরী দুধ। এক্ষেত্রে দুধের মাধ্যমে শরীরে প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব। ১০০ এমএল দুধে থাকে প্রায় ৩ গ্রাম প্রোটিন। অর্থাৎ প্রোটিনের ভালো উৎস হল দুধ।
ছানা খেতে পারেন
ছানায় রয়েছে ভালো পরিমাণে প্রোটিন। এক্ষেত্রে ১০০ গ্রাম ছানায় থাকে প্রায় ১৪ গ্রাম প্রোটিন। আর এই প্রোটিন খুব সহজে শরীরে গৃহীত হয়। তাই এই খাবারটি সকালে অনায়াসেই খেতে পারেন।

About Post Author