Home » পরিবেশ সচেতনতার পার্ট যখন বারাসাত মৈত্রী সংঘের পুজোর থিম

পরিবেশ সচেতনতার পার্ট যখন বারাসাত মৈত্রী সংঘের পুজোর থিম

সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবরঃ
                                                                                            দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
                                                                                            লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর
                                                                                                            হে নবসভ্যতা!

কালীপুজোর শহর বলেই পরিচিত বারাসাত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় তবুও আবেগের অভাব থাকে না বেশ কিছু সর্বজনীন পুজো হয় মহাসমারোহে। বারাসাতে অন্যতম জাঁকজমক পূর্ণ পুজো আয়োজিত হয় মৈত্রী সংঘে।গত কয়েকবছরের চেয়ে এবছর পুজোর আয়োজন অনেক বৃহৎ। পুজোর এবার ৫৩ তম বর্ষে আরাধনায় ব্রতী হয়েছে বারাসতের বনমালিপুর মৈত্রী সংঘ।

আরও পড়ুন     আজিমগঞ্জের রাজবাড়ির থিম এবার ব্রতী সংঘে

এই মাতৃ আরাধনায় আজ শুভ উদ্বোধন করেন অশোকনগর বিধানসভার বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুর প্রতিনিধি ডাক্তার সুমিত সাহা সহ একাধিক নেত্রীবৃন্দ।  এ বছর মৈত্রী সংঘের বাঁকুড়ার চটেশ্বরী মন্দিরের আদলে তৈরি হয়েছে।প্রতিমা সাবেকি। পরিবেশের ভারসামাকে রক্ষা করতে এই প্যান্ডেলে পরিবেশ সচেতনতার পাঠ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার সচেতনতার সঙ্গে আধ্যাত্মিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে মৈত্রী সংঘের উদ্যোগ দুর্গাপুজোকে দিয়েছে অনন্য মাত্রা।

আরও পড়ুন    দুর্গাপুরের দুর্গাঃ শহরের ক্যানভাসে গ্রামের দুর্গা

মৈত্রী সংঘর দুর্গাপুজোর আয়োজন পরিবেশ ও আধ্যাত্মিক মেলবন্ধনের পাশাপাশি বাঙালির উৎসবমুখরতার ফুটে উঠেছে অন্য আঙ্গিকে।যখন একদিকে চারপাশে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে চলেছে, অন্যদিকে অশুভ শক্তি প্রবল হয়ে উঠছে তখন পরিবেশ সচেতনতার পাঠ দেওয়ার পাশাপাশি মানবের দুর্গতিবিনাশে পুজোর আয়োজনে উৎসবমুখর হয়েছে মৈত্রী সংঘ। দেবীর আরাধনাকে নবতম ব্যাপ্তি ও দিয়েছে মৈত্রী সংঘ। উৎসব পেয়েছে মহৎ এবং বৃহত্তর মাত্রা।

About Post Author