‘মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে’
সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবরঃ পুরপিতার মানবিক মুখ আর তা থেকেই দেড়মাস ধরে কার্যত অভুক্ত, চিকিৎসা বিহীন তিন মৃত্যু পথযাত্রী বৃদ্ধ-বৃদ্ধার জীবন পেল আলোর সন্ধান। একটি ফোন পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে ছুটে যাওয়া এক সমাজসেবী পুরপিতার মানবিক প্রয়াসে অবশেষে মিলল বাঁচার পথের দিশা। বারাসাতের রায় পরিবারের তিন সদস্যর অসুস্থ, রুগ্ন ও অন্ধকার জীবনে দেখা দিল আলোর সন্ধান। সৌজন্যে ,বারাসাতের ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত পাল।
আরও পড়ুন রবীন্দ্র মুক্তমঞ্চ : বারাসাতে এক টুকরো শান্তিনিকেতন

বাঁচার আকুতি থাকলেও অভাব অনাহারে মুমূর্ষু বৃদ্ধ বৃদ্ধা দের পাশে দাঁড়ানো পুরপিতার মানবিক প্রয়াসে জীবনের মুল স্রোতে ফিরে আসার লড়াইয়ে এখন রসদ পেয়েছেন বারাসাতের ভাটরাপল্লীর রায় পরিবার। পরিস্থতি শুক্রবার পর্যন্তও ছিল বেজায় প্রতিকূল। দেড়মাস ধরে শহরের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলে ৬৫ থেকে ৭০ বছরের রায় পরিবারের তিন সদস্য- রীনা রায়, শশধর রায় ও কাজলী রায় অভাব আর অসুস্থতায় তিলে মৃত্যূর দিকে এগিয়ে চলেছিলেন।
আরও পড়ুন বারাসাত সমন্বয় : অশুভ বিনাশ ও শুভ শক্তির উন্মেষের কামনার সমন্বয়
এরপরই বিষয়টি জানতে পেরে হস্তক্ষেপ করেন দেবব্রত পাল। তাঁর এবং বারাসাত হাসপাতাল সুপার সুব্রত মণ্ডলের মধ্যে আলোচনা হয়ে স্থির হয় তাঁরা পরিবারের চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নেবেন। দেবব্রত পালের উদ্যোগ এবং বারাসাত হাসপাতালের চিকিৎসকদের সক্রিয় হস্তক্ষেপে শুরু হয়ে যায় চিকিৎসা। নতুন জীবনের ঊষাকিরণ তাঁদের প্রচেষ্টা , যে বৃহৎ কর্মকাণ্ডের অংশীদার আরো অনেকেই। এঁদের মধ্যে বিশেষ ভাবে বারাসাতের পুরপিতা দেবব্রত পাল। সবমিলিয়ে জীবনে অন্ধকার ছাড়া আলোর রশ্মি দেখছিলেন না যে অসহায় ৬৫-৭০ বছরের তিনটি মানুষ, খাদ্য ও চিকিৎসার সুব্যবস্থা হওয়ার উদ্যোগ হওয়ায় তাঁদের মুখে জীবনের দীপ্তি , প্রাণশক্তির উজ্জ্বল রশ্মি ।॥


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী