Home » অস্ট্রেলিয়ার জয়, ডেভিড ওয়ার্ণার চূর্ণ করলেন পাকিস্তানকে

অস্ট্রেলিয়ার জয়, ডেভিড ওয়ার্ণার চূর্ণ করলেন পাকিস্তানকে

সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বর : অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচে জিতলেন অজি ওপেনাররা। বেঙ্গালুরুর ম্যাচটি যেন ওপেনারদের লড়াই হয়েই চিহ্নিত হয়ে থাকবে । দুদলের ওপেনাররাই রান পেলেও ওয়ার্ণার আর মার্শ পাক ওপেনারদের চেয়ে দু-কদম এগিয়ে থাকলেন। অজি ওপেনার জুটি ৩৩ ওভার ৫ বলে ২৫৯ রান করলেন। দুই ওপেনার – ডেভিড ওয়ার্ণার ও মিচেল মার্শ সেঞ্চুরি করলেন। ডেভিড ওয়ার্ণার ছিলেন তুলনামূলক আক্রমণাত্মক  বেশি পাক ওপেনাররা হাফ সেঞ্চুরি থেকে তিন অঙ্কে পৌঁছতে পারেন নি। দু ইনিংসে ম্যাচ যত গড়িয়েছে তত বল ব্যাটে ধীরে এসেছে, স্ট্রোক প্লে কঠিন হয়েছে। আর এখানেই পাক ওপেনারদের চেয়ে অজি ওপেনারদের তুলনামূলক সাফল্যের ফলে বাজিমাত অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার জয় এল ৬২রানে।

সেরার সেরা ছিলেন ডেভিড ওয়ার্ণার। মূলত তাঁর ব্যাটিং বিক্রমে চূর্ণ হল পাকিস্তান। ১২৪ বলে করলেন ১৬৩ রান। মারলেন ৯ টি ছয়। মিচেল মার্শ ও মানানসই ছিলেন তার পাশে। তিনি ৯ টি ছয় মারেন। ১০৮ বলে করেন ১২১ রান।শাহিন শাহ আফ্রিদি শেষ দিকে বল হাতে জ্বলে উঠে পাঁচ উইকেট নিলেও ততক্ষণে বড় স্কোর গড়ার লক্ষ্যে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রান করে। উত্তরে শুরুটা ভালো হলেও ৩০৫ রানে থমকে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের দুই ওপেনার ছাড়া যথারীতি লড়ছিলেন রিজওয়ান। তিনি ফিরতেই পাক বাহিনীর জয়ের আশা শেষ হয়ে যায়।অজি বোলিংয়ে সাফল্য পেলেন অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন :নিউজিল্যান্ড ম্যাচে দলে নেই হার্দিক পান্ডিয়া , দলে কবে ফিরবেন তিনি?

About Post Author