Home » শিশুদের সিরাপ খেয়ে ২ বছরের জন্য নির্বাসিত মেসির সতীর্থ তারকা ফুটবলার

শিশুদের সিরাপ খেয়ে ২ বছরের জন্য নির্বাসিত মেসির সতীর্থ তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অক্টোবর: নিষিদ্ধ মাদক গ্রহণের জন্য নির্বাসিত হলেন আর্জেন্টিনার (Argentina National Football Team) তারকা ফুটবলার পাপু গোমেজ (Alejandro Darío Gómez)। তাঁকে দু বছরের জন্য নির্বাসিত (Two Year Banned) করা হয়েছে। শুক্রবার ইতালির ক্লাব মোনজার (AS Monza) পক্ষ থেকে আর্জেন্টিনার তারকা ফুটবলারের নির্বাসনের খবর প্রকাশ করা হয়। “এসি মোনজা ঘোষণা করেছে যে আজ অর্থাৎ ২০ অক্টোবর ২০২৩, ফিফা (FIFA) স্প্যানিশ অ্যান্টি-ডোপিং কমিশনকে (Spanish Anti-doping Commission)  প্লেয়ার আলেজান্দ্রো দারিও গোমেজের বিরুদ্ধে স্প্যানিশ অ্যান্টি-ডোপিং কমিশনের প্রথম দৃষ্টান্তের রায় সম্পর্কে অবহিত করেছে। তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করা হচ্ছে।”

চলতি বছরের সেপ্টেম্বরে ফ্রি ট্রান্সফারে ইতালির ক্লাব মোনজাতে যোগ দেন আলেজান্দ্রো দারিও গোমেজ। যিনি পরিচিত পাপু গোমেজ নামে। গতবছর বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি অনুশীলন করছিলেন, তাঁর তৎকালীন ক্লাব সেভিয়ার সঙ্গে। হটাৎ রাতে ঠান্ডা লাগায় তিনি তাঁর সন্তানের কাশির ওষুধ খেয়ে নেন। ফুটবলারের দাবি তিনি জানতেন না ওই ওষুধ ফিফার নিষিদ্ধ ওষুধের তালিকায় রয়েছে। এই ওষুধ নেওয়ার আগে তিনি ক্লাবের চিকিৎসকের পরামর্শও নেননি। ফুটবলারের এই নিষিদ্ধ ওষুধ নেওয়ার ঘটনায় তাঁর তখনকার ক্লাব সেভিয়া কোনও রকম ব্যবস্থা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত সেই সিরাপ খাওয়াটাই কাল হল আর্জেন্টিনা দলে লিওনেল মেসির সতীর্থের। গত বছর নভেম্বরে ডোপ পরীক্ষা দিয়েছিলেন তৎকালীন সেভিয়া মিডফিল্ডার। বিশ্বকাপ জয়ের প্রায় নয় মাসের মাথায় দুঃসংবাদ পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা।

আরও পড়ুন: নিউজিল্যান্ড ম্যাচে দলে নেই হার্দিক পান্ডিয়া , দলে কবে ফিরবেন তিনি?

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার জয়, ডেভিড ওয়ার্ণার চূর্ণ করলেন পাকিস্তানকে

গতবছর কাতারে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই দলে মেসির সতীর্থ ছিলেন পাপু গোমেজ। তবে খুব বেশি ম্যাচ তিনি বিশ্বকাপে খেলেননি। তবে বিশ্বকাপ জয়ের পর তাঁর নতুন ট্যাটু দর্শকদের নজর কেড়েছিল। সেভিয়া ছাড়ার পর দীর্ঘদিন কোনও ক্লাবের হয়ে সই করেননি। চলতি সেপ্টেম্বরে ইতালির ক্লাবে নাম লিখিয়েছিলেন। তবে মাঠে নামার আগে ধাক্কা খেলেন ৩৫ বছরের এই ফুটবলার।

About Post Author