সময় কলকাতা,২১ অক্টোবর : নেদারল্যান্ডসের হয়ে ভ্যান উইক ও এনগেলব্রেকট চমৎকার ব্যাট করে লড়াইয়ের জায়গা তৈরি করে দিয়েছিলেন। বল করতে নেমে দুই কুশলকে দ্রুত ফিরিয়ে দেয় ডাচ বাহিনী। তবুও নেদারল্যান্ডসের পক্ষে দক্ষিণ আফ্রিকা বিজয়ের মত দুর্দান্ত কিছু করা সম্ভব হয়নি শ্রীলংকার বিরুদ্ধে। বিশ্বকাপে শনিবার নেদারল্যান্ডস কে ৫ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের ২৬২ রানের জবাবে ১০ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় শ্রীলঙ্কা।৯১ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা সমরাবিক্রমা।
ডাচ বাহিনী তাদের শেষ ম্যাচে সবাইকে চমকে দিয়েছিল। তারা হারিয়েছিল প্রবল শক্তিধর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই এম্যাচে তাদের পারফরম্যান্সের দিকে নজর ছিল গোটা ক্রিকেট বিশ্বর
আরও পড়ুন বিরাট-রাজ: অনবদ্য সেঞ্চুরি, চুরমার বাংলাদেশ-শিকার ভারতের
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ডাচ টিম কিন্তু শুরু মোটেই ভালো হয় নি। তবুও লোয়ার মিডল অর্ডারের চেষ্টায় নেদারল্যান্ডস দলের ভদ্রস্থ হয় এবং স্কোর আড়াইশো ছাড়ায়। চারটি করে উইকেট নেন মধুশঙ্কা ও রাজিতা। ব্যাট করতে নেমে কুশল পেরেরা এবং কুশল মেন্ডিসের উইকেট প্রথম ১০ ওভারের মধ্যেই খোয়ায় শ্রীলঙ্কা। তবুও সমরবিক্রমার বিক্রমে জয়-আসতে খুব সমস্যা হয়নি। ধীরে সুস্থে ১০৭ বল খেলে তিনি শ্রীলঙ্কাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। তবুও হারলেও নেদারল্যান্ডস ইঙ্গিত রাখছে ভবিষ্যতে তাদের নিয়ে মাথা ঘামাতে হবে বাকি দলদের। কোনও ম্যাচেই বিনাযুদ্ধে রণে ভঙ্গ দিতে দেখা যায় নি নেদারল্যান্ডসকে।
আরও পড়ুন বিশ্বকাপে ফের অঘটন, নেদারল্যান্ডসের কাছে হার দক্ষিণ আফ্রিকার


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?
দিল্লির রাজস্থান বধ