স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অক্টোবর: বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন কুইন্টন ডি’কক (Quinton De Kock)। প্রতিযোগিতার ৫ টি ম্যাচের মধ্যে ৩ টি ম্যাচে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি এই ব্যাটার। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ১৭৪ রানের ইনিংস প্রশংসিত হচ্ছে ক্রিকেট মহলে। এই ইনিংসের সৌজন্যে চলতি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করার তালিকায় কুইন্টন ডি’কক পৌঁছে গিয়েছেন শীর্ষে। পিছনে ফেলেছেন ভারতের বিরাট কোহলিকে (Virat Kohli)। যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর স্বদেশী রোহিত শর্মাকে টপকে এক নম্বরে উঠে এসেছিলেন।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে ওই অঘটন বাদ দিলে পাঁচটি ম্যাচে একটিতেও হারেনি প্রোটিয়ারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রানে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করে ভারত। ওই ম্যাচে ৮৪ বলে ১০০ রান করেন কুইন্টন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শতরান করেন কুইন্টন। বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রানের পর, পাঁচ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ৪০৭। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি। পাঁচ ইনিংসে কোহলির সংগ্রহ ৩৫৪ রান। তিন নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সংগ্রহ ৩১১ রান। যদিও রোহিত ও কোহলি দুজনেই বিশ্বকাপে একটি করে শতরান করেছেন। সেখানে ইতিমধ্যে কুইন্টন করে ফেলেছেন ৩ টি শতরান। চার নম্বরে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটারের সংগ্রহ ৩০২ রান। এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন রচিন রবীন্দ্র। এই কিউয়ি ওপেনার করেছেন ২৯০ রান। ২৮৮ রান করে ষষ্ঠ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন।

আরও পড়ুন:মুম্বই সিটি এফসিকে গোলের মালা পরাল নেইমারের ক্লাবের
তবে উল্লেখযোগ্য হল দক্ষিণ আফ্রিকার ব্যাটার উইকেট রক্ষকের ব্যাট হাতে এই বিধ্বংসী ফর্ম। কারণ যেদিন বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। তার আগের দিন কুইন্টন জানিয়ে দেন বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করবেন। গত বছর ভারত সফর চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ৩০ বছরের এই ক্রিকেটার। এবার বিশ্বকাপে অনেক খোলা মেজাজে দেখা গিয়েছে তাঁকে। ইতিমধ্যে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন। যা ফর্মে রয়েছেন তাতে এই বিশ্বকাপে বেশ সতর্ক থাকতে হবে প্রতিপক্ষ দলগুলিকে।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে