স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ নভেম্বর: এবারের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। একটি ম্যাচেও বিপক্ষ বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ভারতীয় দলের অষ্টম ম্যাচ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। টানা সাতটি জয় নিয়ে ভারত ইডেনে খেলতে নামবে। তার আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে এবং ভারতীয় সমর্থকদের কাছে। টুর্নামেন্ট থেকে পাকাপাকি ভাবে ছিটকেই গেলেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে ১৯ অক্টোবর ভারতের ম্যাচ চলাকালীন বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। যে কারণে পরের ৩টি ম্যাচ তাঁর খেলা হয়নি। হার্দিক প্রথমে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন। তারপর তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল।

তিনি চোট পাওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, তাঁকে হয়তো এ বারের বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না। এ বার সেই আশঙ্কাই সত্যি হল। রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। তার ঠিক একদিন আগে ভারতীয় শিবিরে এল দুঃসংবাদ। বাংলাদেশ ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে না পারলেও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচই ভারতকে ধাক্কা দিয়ে গেল। সেই ম্যাচের চোটই শেষ পর্যন্ত ছিটকে দিল হার্দিক কে। এবারের মতো হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ অভিযানও শেষ হল। আগেই শোনা গিয়েছিল, ভারতীয় বোর্ড তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না। সেই পথেই হাঁটল বোর্ড। গোড়ালির চোট সেরে না ওঠায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। মাঝে শোনা গিয়েছিলস তাঁর লিগামেন্টে চোট লেগেছে। সব মিলিয়ে ভারতীয় বোর্ড এ বার হার্দিককে নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হল।
আরও পড়ুন রেশন দুর্নীতি মামালায় এবার বনগাঁয় আটাকলের মালিকের বাড়িতে ইডির হানা
হার্দিক পান্ডিয়ার জায়গায় ভারতীয় দলে বিশ্বকাপের বাকি পর্বের জন্য সুযোগ পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। আজ, শনিবার বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি হার্দিকের জায়গায় প্রসিধ কৃষ্ণাকে ভারতীয় স্কোয়াডে নেওয়ার অনুমতি দিয়েছে। দেশের হয়ে ১৭টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রসিধ কৃষ্ণার।ওভার প্রতি ৫.৬১ রান দিয়ে তিনি পেয়েছেন ২৯টি উইকেট। ভারতের হয়ে শেষ বার তিনি ওডিআইতে খেলেছিলেন ২৭ সেপ্টেম্বর, রাজকোটে। হার্দিক ছিটকে যাওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে প্রসিধ জায়গা পেলেও একাদশে থাকার সম্ভবনা খুব বেশি থাকছে না। কারণ, বর্তমানে যে একাদশ নিয়ে খেলছেন রোহিতরা, তাতে সাফল্য আসছে। তাই উইনিং কম্বিনেশন মেন ইন ব্লু ভাঙবে বলে মনে করছে না ক্রিকেট মহল।

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় হার্দিক এক হৃদয় ভারী করা পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বকাপের বাকি অংশে খেলতে পারব না, এই সত্যটি হজম করা কঠিন। আমি দলের সঙ্গে সব সময় থাকব, দলের চেতনায়, প্রতিটি খেলার প্রতিটি বলে তাদের জন্য উল্লাস প্রকাশ করব। সকলের শুভেচ্ছা, ভালোবাসা এবং অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। এই দলটা বিশেষ এবং আমি নিশ্চিত যে আমরা সবাইকে গর্বিত করব।
‘ হার্দিক না থাকায় হয়তো সূর্যকুমার যাদবের সামনে আরও সুযোগ আসবে, তবুও দলীয় ভারসাম্য ভারতীয় দলে কিছুটা হলেও ধাক্কা খাবে এনিয়ে সন্দেহ নেই। কারণ সীমিত ওভারের ম্যাচে হার্দিক পান্ডিয়া সবসময়ই অটোমেটিক চয়েজ।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার