সময় কলকাতা ডেস্ক, ৯ নভেম্বর: দক্ষিণবঙ্গে একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে বঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ। শহরজুড়ে পারদ পতন। ক্রমশ শুকনো হচ্ছে আবহাওয়া। মেঘের পরত কাটিয়ে ঢুকছে শীত৷ মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। যদিও বাংলায় উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। তবে, নভেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে শীত পড়বে। ধীরে ধীরে বাড়তে পারে উত্তুরে হাওয়ার দাপট। সেইসঙ্গে আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটাই কমেছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।
আরও পড়ুন রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে বেলা গড়াতেই তাপমাত্রা কমবে। বুধবার থেকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। আপাতত বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। বাতাসে এখন শীতের আগমনী সুর। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬২ থেকে ৮৪ শতাংশ।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় ফের কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডির হানা
পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কালিপুজোর মধ্যে জাঁকিয়ে শীত পড়বে। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, মণিপুর ও মিজোরামে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে