সময় কলকাতা ডেস্ক, ১১ নভেম্বর: শীতকালে ত্বকের নমনীয়তা বজায় রাখতে এখন থেকেই ঘরোয়া উপায়ে যত্ন নেওয়া দরকার। সারাদিন কাজের পর বাড়ি ফিরে অনেকেরই রূপচর্চা করতে মন চায় না। আবার শীতকালে ত্বকের নমনীয়তা বজায় রাখতে কি করবেন,অনেকেই তা বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন। শীতকালে ত্বকের নমনীয়তা বজায় রাখতে আপনাকেই সর্বদা সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আপনাকে খাওয়া-দাওয়ার ওপর নজর দিতে হবে। ত্বকের নমনীয়তা বজায় রাখতে শীতকালীন কিছু ফল খুবই উপকারী। আসুন দেখে নেওয়া যাক শীতকালে ত্বক ভালো রাখতে কি কি ফল খাবেন-

আরও পড়ুন ‘তথাগত রায় প্রাজ্ঞ রাজনীতিক’! বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল প্রসঙ্গে তথাগতকে সমর্থন কাকলির
বেদানা
শীতকালে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে বেদানা দারুণ কাজ করে। বেদানা ত্বকে ট্যান পড়তে দেয় না। এক্ষেত্রে আপনি বেদানা দিয়ে ফেসপ্যাকও বানিয়ে নিতে পারেন । বেদানার রস, মধু, ময়দা একসঙ্গে মিশিয়ে তৈরি ফেসমাস্ক ত্বকের শুষ্কতা দূর করে।
পেঁপে
ত্বকের যত্নে পেঁপে ম্যাজিকের মত কাজ করে। ত্বকের জেল্লা ধরে রাখতে পেঁপে খাওয়া ভালো। পেঁপে পেটের স্বাস্থ্য ভাল রাখে। যার প্রভাব পড়ে ত্বকেও। পেঁপে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে। ত্বকের শীতকালে ত্বকে চটজলদি ঔজ্জ্বল্য পেতে ভরসা রাখতে পারেন পেঁপে ফেসমাস্কে। পেঁপে এবং মধু একসঙ্গে চটকে একটি মিশ্রণ তৈরি করে তা ত্বকে মাখুন। কিছু ক্ষণ পর ধুয়ে ফেলুন।

স্ট্রবেরি
শীতকালে ত্বকের নমনীয়তা বজায় রাখতে বেদানা খুব উপকারী। কেননা এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন ত্বকের জন্য অতি গুরুত্বপূর্ণ উপাদান। স্ট্রবেরিতে থাকা স্যালিসিলিক অ্যাসিড ত্বকের মরা চামড়া দূর করে। এতে ত্বক বাইরে থেকে ঝলমলিয়ে ওঠে।
কলা
ভিটামিন কে, সি, ই, ফাইবার-সমৃদ্ধ কলা ত্বকের ক্ষেত্রে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এই শীতকালে ত্বক অত্যধিক মাত্রায় শুষ্ক হয়ে যায়। ত্বকের যত্নে বাজারচলতি কোনও প্রসাধনী ব্যবহার না করে বরং ঘরোয়া উপায়ে তা সমস্যার সমাধান করতে পারেন। বাড়তি একটি কলা চটকে নিয়ে সারা মুখে ভাল করে মেখে নিন। একটু শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। শীতকালেও ত্বক ভালো থাকবে।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি