সময় কলকাতা ডেস্ক, ৫ মে : মুম্বাই সিটি এফসি কে ২-১ গোলে হারিয়ে দিল অদম্য ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর বিরুদ্ধে ১০ জনের দল নিয়ে ড্র টুকু বাদ দিলে জিতেই চলেছে ইস্টবেঙ্গল। হার না মানা ইস্টবেঙ্গল টপকে যাচ্ছে একের পর এক বাধা। পেনাল্টি থেকে এজ্জেজারির গোলের পরে ৭১ মিনিটে জয়সূচক গোল করলেন নন্দা। খেলা শুরুর ৭ মিনিটে গোল খেয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালো ইস্টবেঙ্গল।মুম্বাইয়ের মাটিতে মুম্বাই সিটি এফ সি-কে বধ করে আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। ১০ ম্যাচে ইস্টবেঙ্গল সংগ্রহ ২১ পয়েন্ট। একটি ম্যাচ কম খেলে মোহনবাগানের সংগ্রহ ২০ পয়েন্ট। কলকাতার ডার্বি সম্ভবত স্থির করে দিতে চলেছে এবার আই এস এল চ্যাম্পিয়নশিপের ভাগ্য।।
মুম্বাই বধ সেরে শীর্ষে ইস্টবেঙ্গল
Oplus_131072


More Stories
চার্চিলের কাছে ২কোচ ও ১২খেলোয়াড় সহ মাত্র ১০০ টাকায় হস্তান্তর জামশেদপুর এফসি
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে