স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ নভেম্বর: “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা।” দীর্ঘদিন ধরে এই মন্ত্রে নিজেদের ভাইদের সুখ সমৃদ্ধি কামনা করে ফোঁটা দিয়ে আসছেন বাংলার দিদি ও বোনেরা। বুধবার ছিল সেই ভাইফোঁটা। এবার ভাইফোঁটার ছোঁয়া দেখা গিয়েছে কলকাতা ময়দানেও। তিন প্রধানের ফুটবলাররা ব্যক্তিগতভাবে পালন করেছেন এই উৎসব। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। তবে এবার কিছুটা অন্যরকম ভাবে ভাইফোঁটা উৎযাপন করল সবুজ-মেরুন তাঁবুতে। শতাব্দী প্রাচীন ক্লাবের মাঠ কর্মীদের ভাইফোঁটা দেওয়া হল। উদ্যোক্তা ক্লাবের মহিলা সমর্থকদের একাংশ।

একটি ক্লাবের সাফল্যের পিছনে অনেক বড় অবদান থাকে এই মাঠ কর্মীদের। সারা বছর তাঁরা মাঠের পরিচর্যা করেন। তবে ক্লাব সাফল্য পেলেই ফুটবলার, কর্মকর্তাদের মধ্যে তাঁদের কৃতিত্ব সামনে আসে না। এমন অনেকে রয়েছেন যাঁরা বংশ পরম্পরায় মাঠের পরিচর্যা করে চলেছেন। ফলে একটি ক্লাবের অবিচ্ছেদ্য অংশ তাঁরা। ফলে ভাইফোঁটার মত একটি শুভ দিনে তাঁদের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন মোহনবাগানের মহিলা সমর্থকরা।ভাইফোঁটার বেশ কিছু ছবিও আপলোড করা হয়েছে সবুজ মেরুনের সমাজ মাধ্যমে। মহিলা সমর্থকদের এমন উদ্যোগ রীতিমতো বাহবা কুড়িয়েছে। প্রসঙ্গত, দুর্গা পুজোর সময় ক্লাবের ফুটবলারদের হাতে দুর্গা মূর্তি তুলে দিয়েছিল দলের সমর্থকদের একাংশ। এবার ক্লাব তাঁবুতে প্রথা মেনে পালন করা হল ভাইফোঁটা।

আরও পড়ুন: ব্যর্থতার জেরে বিশ্বকাপের মধ্যে অধিনায়কের পদ থেকে পদত্যাগ করলেন বাবর আজম
চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে গঙ্গা পাড়ের ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের তিন নম্বরে রয়েছে জুয়ান ফেরান্দোর দল। এখনও একটি ম্যাচও হারেনি তারা। তবে বাকিদের থেকে ম্যাচ কম খেলছে। আগামী ২রা ডিসেম্বর হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে কলকাতার এই প্রধান। সেই ম্যাচে জয় পেলেই ফের লিগ টেবিলের এক নম্বরে চলে আসবে মোহনবাগান ফুটবল দল। এখন জাতীয় দলের খেলা থাকায় ক্লাব ফুটবলে বিরতি রয়েছে।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া